ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
নাঈমের কচ্ছপগতির ‘৪৭’ এ বাংলাদেশের মামুলি সংগ্রহ
সিরিজে প্রথম সুযোগ পাওয়া শামীম হোসেন নামে তিনে। শামীমের ব্যাট থেকে আসে চারটি চার। ২৩ বলে ২২ রানের ধীরগতির ইনিংস খেলে উসমান কাদিরের বলে সীমানার কাছাকাছি ইফতিখার আহমেদের তালুবন্দী হন শামীম। ৩৭ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ১০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ২ উইকেটে মাত্র ৫২ রান।
তৃতীয় উইকেটে জুটি গড়েন আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ। তাদের জুটিতে আসে ৪২ বলে ৪৩ রান। কাদিরের বলে ক্যাচ তুলে দিয়ে আফিফ বিদায় নেন ২১ বলে ২০ রান করে। কাদিরের আগের ওভারেই দুইটি ছাক্কা হাঁকিয়েছিলেন আফিফ।
অধিনায়ক রিয়াদের সাথে নাঈম গড়েন ২৫ বলে ৩১ রানের জুটি। ৫০ বলে ৪৭ রানের কচ্ছপগতির ইনিংস খেলে ১৯তম ওভারে বিদায় নেন নাঈম। তার ইনিংসে ছিল দুইটি করে চার ও ছক্কা। নাঈমের বিদায়ের পর মাঠে নেমে প্রথম বলে চার হাঁকিয়ে পরের ক্যাচ আউট হন নুরুল হাসান সোহান।
শেষ ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে তালুবন্দী হন রিয়াদও। অধিনায়ক ১৪ বলে ১৩ রান করেন। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করেছে ৭ উইকেটে ১২৪ রান।
পাকিস্তানের পক্ষে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন দুইটি উইকেট। কাদির ৩৫ রানের বিনিময়ে দুইটি উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১২৪/৭ (২০ ওভার)নাঈম ৪৭, শামীম ২২, আফিফ ২০, রিয়াদ ১৩, শান্ত ৫;ওয়াসিম ২/১৫, কাদির ২/৩৫।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড