ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ: শেষ হয়ে গেলো শোয়েব আক্তারের সব স্বপ্ন
ক্যারিয়ারে বারবার চোটের কবলে পড়েছেন শোয়েব। বিশ্বের অন্যতম দ্রুততম এই পেসারের আছে ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির বল করার রেকর্ড। গতি ধরে রাখতে হাঁটুর ওপর ভালোই ধকল গেছে। তার প্রভাব এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন।
অবসর পরবর্তী সময়েও শোয়েবের পিছু ছাড়ছে না ইঞ্জুরি। সুস্থ হতে এবার তাই তাকে হাঁটু প্রতিস্থাপন করতে হবে। দীর্ঘদিন দৌড়াতেও পারবেন না।
দৌড়ানোর সময়ের একটি ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোয়েব নিজেই জানিয়েছেন হাঁটু প্রতিস্থাপনের খবর। তিনি বলেন, ‘আমার দৌড়ানোর দিনগুলো শেষ হয়ে গেল। পুরো হাঁটু প্রতিস্থাপনের জন্য আমি শীঘ্রই অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাব।’
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেটারের হাঁটু প্রতিস্থাপনের কথা শুনে উৎকণ্ঠা ও উদ্বেগ প্রকাশ করেছেন সমর্থকরা। বিভেদ ভুলে অনেক ভারতীয় সমর্থককেও দেখা গেছে শোয়েবকে সমর্থন জানাতে। খেলোয়াড়ি জীবনে এই হাঁটু দিয়েই দলকে অনেক সাফল্য এনে দিয়েছেন। পাকিস্তানের সমর্থকরা তাই শোয়েবকে কুর্নিশ জানাতে ভুলেননি।
My running days are over as am leaving for total knee replacement in Australia Melbourne very soon ????????. pic.twitter.com/1sO6dHESPJ
— Shoaib Akhtar (@shoaib100mph) November 21, 2021
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ