ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
একাধিক পরিবর্তন নিয়ে শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ
স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। প্রথম দুই ম্যাচ জিতে পাকিস্তান ২-০ ব্যবধানে এগিয়ে থেকে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে।
প্রথম দুই ম্যাচে অভিন্ন একাদশ নিয়ে খেলা বাংলাদেশ দল এই ম্যাচে নিশ্চিতভাবেই একাদশে পরিবর্তন আনবে। বাংলাদেশের একাদশ থেকে বাদ পড়ছেন সাইফ হাসান, যার ওপর প্রথম দুই ম্যাচে আস্থা রেখেছিল দল। চোটের কারণে খেলার সম্ভাবনা নেই পেসার মুস্তাফিজুর রহমানেরও।
সাইফের বদলে পারভেজ হোসেন ইমন কিংবা নাজমুল হোসেন শান্তকে ওপেনিং করতে দেখা যেতে পারে শেষ ম্যাচে। এছাড়া সুযোগ মিলতে পারে ইয়াসির আলী রাব্বির, যদিও সেই সম্ভাবনা একটু কম। তাদের মতই অভিষেকের অপেক্ষায় থাকা দুই পেসার শহিদুল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বির মধ্য থেকে যেকোনো একজনকে দেখা যেতে পারে একাদশে।
মুস্তাফিজের মত আরেক পেসার শরিফুল ইসলামও পড়েছেন ইঞ্জুরিতে। তার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে নাসুম আহমেদকে। সিরিজ জয় নিশ্চিত হওয়ায় পাকিস্তান এই ম্যাচেও বিশ্রামে রাখতে পারে হাসান আলীকে। দলটির একাদশে পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ। তাছাড়া শেষ টি-টোয়েন্টিতে শোয়েব মালিককে পাচ্ছে না পাকিস্তান। ছেলের অসুস্থতার খবর পেয়ে ম্যাচ শুরুর আগেই ঢাকা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ : নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম/কামরুল ইসলাম রাব্বি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ।
পাকিস্তান : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, আসিফ আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড