ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ছাড়ল ভারত
কলকাতার ইডেন গার্ডেন্সে রোববার নিউজিল্যান্ডকে ৭৩ রানের ব্যবধানে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান করে তারা। জবাবে ১৬ বল বাকি থাকতে ১১১ রান করে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
লক্ষ্য তাড়ায় এদিন শুরু থেকেই অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। ফলে গড়ে ওঠেনি বলার মতো কোনো জুটি। তবে এক প্রান্ত আগলে রেখে চেষ্টা করেছিলেন মার্টিন গাপটিল। নিয়মিত বাউন্ডারি হাঁকিয়ে রানের গতিও সচল রাখার চেষ্টা চালান তিনি। কিন্তু সঙ্গীর অভাবে লড়াই জমিয়ে তুলতে পারেননি এ ওপেনার।
দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন গাপটিল। ৩৬ বলে ৪টি করে চার ও ছক্কায় নিজের ইনিংস সাজান এ ওপেনার। এছাড়া টিম সেইফার্ট ১৭ ও লোকি ফার্গুসন ১৪ রান করেন। নিউজিল্যান্ডের এই তিন ব্যাটারই দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন।ভারতের পক্ষে ৩ ওভার বল করে ৯ রানের খরচায় ৩টি উইকেট নেন অক্ষর।
৩ ওভার বল করে ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট পান হার্শাল প্যাটেল।এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিষান গড়েন ৬৯ রানের জুটি। তাতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় দলটি। এরপর কাজটা সারেন বাকি ব্যাটাররা।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন রোহিত। ৩১ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজান অধিনায়ক। ২১ বলে ৬টি চারের সাহায্যে ২৯ রান করেন ইশান। শ্রেয়াস আইয়ার ২৫ ও ভেংকাটেশ আইয়ার ২০ রান করেন।
শেষ দিকে ৮ বলে ২১ রানের ক্যামিও খেলেন দিপক চাহার। হার্শাল প্যাটেলের ব্যাট থেকে আসে কার্যকরী ১৮ রান।নিউজিল্যান্ডের পক্ষে ৪ ওভার বল করে ২৭ রানের খরচায় ৩টি উইকেট নেন মিচেল স্যান্টনার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড