ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
একাই ১০ উইকেট নিলেন বাংলাদেশে খেলে যাওয়া হোয়াইটহেড
শনিবার চার দিনের ফ্র্যাঞ্চাইজি সিরিজে সাউথ ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টসের হয়ে খেলতে নেমে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে ১০ উইকেট নিয়েছেন হোয়াইটহেড। তার বোলিং তোপে মাত্র ১৮৬ রান তাড়া করতে নেমে ইস্টার্নস অলআউট হয়ে গেছে ৬৫ রানে। হোয়াইটহেডের দল জিতেছে ১২১ রানের বড় ব্যবধানে।
দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট নেওয়ার আগে প্রথম ইনিংসেও দারুণ বোলিং করে ৬৪ রানে ৫ উইকেট নিয়েছেন হোয়াইটহেড। এর বাইরে দুই ইনিংসে ৬৬ ও ৪৫ রানের ইনিংস নিয়েছেন তিনি। ম্যাচে ১৫ উইকেট ও ১১১ রান করে তিনিই সাউথ ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টসের জয়ের নায়ক।
বাংলাদেশে হওয়া ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের হয়ে ছয় ম্যাচের সবকয়টিই খেলেছেন হোয়াইটহেড। সেই ছয় ম্যাচে ২৬ গড়ে ঠিক ছয় উইকেটই নিয়েছেন তিনি। এখন ১৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৮১ রান ও ৩৯ উইকেট শিকার করেছেন এ পেস বোলিং অলরাউন্ডার।
হোয়াইটহেডের ৩৬ রানে নেওয়া ১০ উইকেট দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড। এর আগে প্রায় ১১৫ বছর আগে ১৯০৬ সালে ইস্টার্ন প্রভিনসের হয়ে লেগস্পিনার বার্ট ভোলার মাত্র ২৬ রানে নিয়েছিলেন ১০টি উইকেট।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নেওয়া সবশেষ বোলার ছিলেন সিমার মারিও অলিভার। ২০০৭ সালের ডিসেম্বরে ওয়ারিয়র্সের হয়ে ৬৫ রানে ১০ উইকেট নিয়েছিলেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড