ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে ২ চমক
শনিবার (২০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলে পরিবর্তনের কথা জানায় বিসিবি। ইমন-রাব্বির দলে সুযোগ কারা বাদ পড়ছেন এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ব্যাটিং ব্যর্থতায় সাইফ বাদ পড়বেন। সেই সাথে ভক্তের কান্ডে সংস্পর্শে আসায় বায়ো বাবল ভেঙে যাওয়াতে বাদ পড়তে পারেন মোস্তাফিজ।
এর আগেও চলতি বছরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। তবে সেবার ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে যেতে হয় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী এ ওপেনারকে। বিশ্বকাপ ব্যর্থতার পর যে সাত ক্রিকেটার নিয়ে বাংলাদেশ অনুশীলন শুরু করেছিল তাদের মধ্যে একজন ছিলেন পারভেজ হোসেন ইমন।
তবে সিরিজ শুরুর তিন আগে ঘোষিত দলে ছিলেন না তিনি। তাই তো আবারও জাতীয় লিগে (এনসিএল) ফিরে গিয়েছিলেন। তবে এনসিএল থেকে আবারও জাতীয় দলে যোগ দিবেন তিনি। শনিবার (২০ নভেম্বর) রাতেই টিম হোটেলে যোগ দেওয়ার কথা রয়েছে।
রাতে আইসোলেশনে থাকবেন তিনি। রোববার (২১ নভেম্বর) তার করোনা টেস্ট করানো হবে। সেখানে নেগেটিভ আসলেই মাঠে নামতে পারবেন পারভেজ হোসেন ইমন। উল্লেখ্য, আগামী সোমবার পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ।
একনজরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, শহিদুল ইসলাম, আকবর আলী (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন ও কামরুল ইসলাম রাব্বি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড