ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
লজ্জাজনক ভাবে সিরিজ হেরে সরাসরি যাদেরকে দুষলেন অধিনায়ক মাহমুদউল্লাহ
তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তর সাথে আফিফ হোসেন ধ্রুব জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকলেও এই জুটি বিচ্ছিন্ন হয় ২১ বলে ২০ রান করে আফিফ প্যাভিলিয়নের পথ ধরলে। আফিফের বিদায়ের পর শান্ত আরও কিছুক্ষণ থিতু হয়েছিলেন। ৩৪ বল মোকাবেলায় ৫টি চারের সাহায্যে শান্ত ব্যক্তিগত ৪০ রানে সাজঘরে ফিরলে দলের স্কোর আর বড় হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৭ রানে থামে বাংলাদেশ।
ছোট লক্ষ্যে খেলতে নেমে অবশ্য পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৫ বল মোকাবেলায় ১ রান করে মুস্তাফিজের শিকারে পরিণত হন। তবে মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের ৮৫ রানের জুটি দলের জয় অনেকটাই নিশ্চিত করে আগেভাগেই। ৪৫ বলে ৩৯ রান করে রিজওয়ান আমিনুল ইসলাম বিপ্লবের শিকারে পরিণত হলেও ৫১ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলে দলের ৮ উইকেটের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ফখর জামান।
এদিকে এমন হারের পর এর কারণ ব্যাখ্যা করেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার মতে শুরুটা ভালো হলেও শেষের দিকে রানের গতি বাড়াতে না পারায় স্কোর বড় করা সম্ভব হয়নি। যার কারনে ফলাফলও পক্ষে আসেনি নিজেদের।
তার ভাষ্য, ‘’আমি মনে করি আজকে আমরা শুরুটা ভালোই করেছিলাম। আফিফ এবং শান্ত আজকে ভালো একতা পার্টনারশিপ করতে পেরেছে। কিন্তু শেষের ওভারগুলো আমরা কাজে লাগাতে পারিনি। শেষের দিকে আমাদের যে ধরনের ব্যাটসম্যান প্রয়োজন তা নেই আমাদের।‘’
‘’অনুশীলনের সময় প্লেয়াররা ক্যাচের প্র্যাকটিস করেছে অনেক। তবে দুর্ভাগ্যবশত আজকেও ক্যাচ মিস হয়েছে। পেস ও স্পিন দুই বিভাগেই আমরা বল হাতে ভালো করছি সাম্প্রতিক সময়ে। ব্যাটিং ইউনিটে আমাদের আরও উন্নতি করতে হবে।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড