ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
মুস্তাফিজের পায়ে চুমু খাওয়া ভক্তের আইন অনুযায়ী ব্যবস্থা
‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২০ নভেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচের দ্বিতীয় ইনিংসে অর্থাৎ পাকিস্তানের ইনিংস চলাকালে এক সমর্থক গ্যালারির সীমানা টপকে মাঠে প্রবেশ করেন।
মাঠে ঢুকেই তিনি ছুটে যান বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের দিকে। আম্পায়ার ও খেলোয়াড়রা তাকে বারবার মাঠ থেকে বের হয়ে যাওয়ার জন্য বলছিলেন। নিরাপত্তাকর্মীরা তাকে মাঠ থেকে বের করার আগে মুস্তাফিজের পায়ে চুমু খান ঐ ভক্ত।
নিরাপত্তাকর্মীরা আটকের পর মিরপুর থানায় নিয়ে গেছেন ঐ ভক্তকে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি একজন স্কুল শিক্ষার্থী। যদিও কোন স্কুলের শিক্ষার্থী তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিজেকে পরিচয় দিয়েছেন মুস্তাফিজের ভক্ত হিসেবে।
মিরপুর থানার সংশ্লিষ্ট সূত্র বিডিক্রিকটাইমকে জানায়, এই ভক্ত কীভাবে মাঠে প্রবেশ করলেন তা খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দর্শকরা মাঠে ফিরলেও ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে থেকে এই সিরিজে অংশ নিচ্ছেন। মাঠে ভক্তের অনুপ্রবেশে বলয়ের স্বাস্থ্য-নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড