ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
৮ বলে ১ রান, সাইফকে নিয়ে করা মাহমুদউল্লাহর মন্তব্য মুহুর্তেই ক্রিকেট পাড়ায় ভাইরাল
সাইফের ফুটওয়ার্ক নিয়ে প্রশ্ন উঠেছিল টেস্টের পারফরম্যান্স দেখেই। কেউ কেউ মনে করেন, পেসারদের বিপক্ষে সাইড স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন না। শুক্রবারও (১৯ নভেম্বর) রানের জন্য ধুঁকছিলেন। শেষপর্যন্ত ৮ বলে মাত্র ১ রান করে ফেরেন সাজঘরে। অবশ্য রিয়াদ মনে করছেন, সাইফের টেকনিকে কোনো সমস্যা নেই।
তিনি বলেন, ‘টেকনিকের বিষয় আমি খুব একটা বলতে পারব না। আমার কাছে মনে হয় ওর ভালো টেকনিক আছে। প্রথম ম্যাচ যে কারোরই খারাপ হতে পারে। ও ইনশাআল্লাহ্ কামব্যাক করতে পারবে।’
তবে ব্যাটিং ইউনিট নিয়ে রিয়াদের দুর্ভাবনা দফায় দফায় ধরা পড়ল। বিশ্বকাপ থেকেই ছন্দে আছেন বোলাররা, এই ম্যাচেও ভালো করেছেন। ব্যাটাররা জ্বলে উঠতে না পারায় দল জয়ের দেখা পাচ্ছে না, মনে করছেন টানা ৬ ম্যাচ হারের মুখ দেখা অধিনায়ক রিয়াদ।
তার ভাষায়, ‘বোলাররা সবাই ভালো পারফর্ম করছে। আমার মনে হয় আমাদের ব্যাটিংটা আরও ভালো করতে হবে। আজকে ওরা শেষের দিকে ভালো ব্যাটিং করেছে, এ কারণে ফলাফল পক্ষে আসেনি।’
তবে বোলারদের পারফরম্যান্স আশা জাগাচ্ছে রিয়াদকে। শেষদিকে মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরা রানের লাগাম টেনে ধরতে না পারলেও বোলিং নিয়ে মোটেও অসন্তুষ্ট নন রিয়াদ।
তিনি বলেন, ‘সব বোলারই ভালো বোলিং করেছে। উইকেটও এনে দিয়েছে। শেষদিকে এমন হতেই পারে। একটা ওভারে একটা বেশি রান আসতে পারে। ব্যাটাররা ঐসময় রানের চেষ্টা করছিল। কয়েকটা ভালো শটও খেলেছে। আমার মনে হয় মুস্তাফিজ ভালো বোলিং করেছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড