ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ম্যাচ সেরা হয়ে বিপিএলকে স্মরণ করে ১টি কথা বললেন হাসান আলি
সমর্থকদের কাছে মুহূর্তে ভিলেনে পরিণত হওয়া হাসান ছবিটা বদলে দিতে বিশেষ সময় নিলেন না। ঠিক পরের ম্যাচেই পাকিস্তানকে জিতিয়ে ফের নায়ক হয়ে দেখা দিলেন তারকা পেসার।
বিশ্বকাপের ঠিক পরেই বাংলাদেশের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক টি-২০ সিরিজে মাঠে নামে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচেই হাসান জেতালেন পাকিস্তানকে। সেই সঙ্গে তিনি নিজের ভুলের প্রায়শ্চিত্ত করলেন বলা যায়।
ঢাকায় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেটের বিনিময়ে ১২৭ রান তোলে।
আফিফ হোসেন ৩৬, নুরুল হাসান ২৮ ও মেহেদি হাসান অপরাজিত ৩০ রান করেন। বাকিরা কেউই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
হাসান আলি ৪ ওভারে মাত্র ২২ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ২৪ রানে ২টি উইকেট নিয়েছেন মহম্মদ ওয়াসিম। ১টি করে উইকেট নেন মহম্মদ নওয়াজ ও শাদব খান।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা মোটেও ভালো হয়নি। দুই ওপেনার বাবর আজম ও মহম্মদ রিজওয়ান যথাক্রমে ৭ ও ১১ রান করে আউট হন।
ফকর জামান করেন ৩৪ রান। খাতা খুলতে পারেননি হায়দার আলি ও শোয়েব মালিক। খুশদিল শাহ করেন ৩৪ রান। শাদব ২১ ও নওয়াজ ১৮ রান করে অপরাজিত থাকেন।
পাকিস্তান ১৯.২ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩২ রান তুলে ম্যাচ জিতে যায়। ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জয় নিশ্চিত করে তারা। ২টি উইকেট নেন তাস্কিন আহমেদ। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন হাসান আলি।
ম্যাচ সেরা পুরস্কার নিতে এসে তিনি বিপিএলকে স্মরণ করেন। তিনি বলেন, “ম্যাচ সেরা হয়ে খুব ভাল লাগছে। কিন্তু টি২০ বিশ্বকাপে আমি আমার সর্বোচ্চ পারফর্ম্যান্স দিতে পারিনি। একজন ক্রিকেটারে জীবনে উত্থান পতন আসবেই। এই পিচে বিপিএল খেলেছি। তাই আমি জানি কিভাবে বোলিং করতে হবে। চেষ্টা করেছি ভিন্নতা এনে স্ট্যাম্প টু স্ট্যাম বল করার এবং আমি সাফল্য পেয়েছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড