ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
টি১০ ক্রিকেটে ১২ বল করে নিলেন ৫ উইকেট, সাথে গেইলের তাণ্ডব
যদিও গেইল ও স্টার্লিংয়ের অসাধারণ ইনিংস ঢাকা পড়ে যায় মার্চেন্ট ডি’ল্যাঙ্গের আগুনে বোলিংয়ে। ১০ ওভারের ক্রিকেটে একজন বোলার মোটে ২ ওভার বল করার সুযোগ পান। সেই ১২টি বলের মধ্যেই কোনও বোলার ৫ উইকেট দখল করতে পারেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি। সব মিলিয়ে বাংলা টাইগার্সকে কার্যত উড়িয়ে দিয়ে টি-১০ লিগ অভিযান শুরু করে টিম আবু ধাবি।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে টিম আবু ধাবি। তারা নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪৫ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।
পল স্টার্লিং ৬টি চার ও ৫টি ছক্কার সহায্যে ২২ বলে ৫৯ রান করে আউট হন। গেইলকে থেমে যেতে হয় ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দোরগোড়ায়।
২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৪৯ রান করে নট-আউট থাকেন দ্য ইউনিভার্স বস। ১টি করে উইকেট নেন ফকনার, উদানা ও হাওয়েল।
জবাবে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্স ১০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১০৫ রান তোলে। ৪০ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে টিম আবু ধাবি।
আন্দ্রে ফ্লেচার করেন ২৪ রান। খাতা খুলতে পারেননি ক্যাপ্টেন ডু’প্লেসি। হজরতউল্লাহ জাজাই করেন ১৮ রান। উদানা ও হাওয়েল উভয়েই ১৫ রানের যোগদান রাখেন।
ডি’ল্যাঙ্গ ২ ওভারে ২৩ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন। ১টি করে উইকেট দখল করেন লিভিংস্টোন, ওভার্টন ও ব্রিগস। ম্যাচের সেরা হয়েছেন ডি’ল্যাঙ্গ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড