ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
১৩০ রানের বিশাল জয় তুলে নিলো বাংলাদেশ নারী দল
জিম্বাবুয়েতে বিশ্বকাপের বাছাইপর্বের আগে প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে ১৩০ রানের বড় ব্যবধানে জয়লাভ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন দলের অধিনায়ক নিগার সুলতানা। ৮৭ বলে ১১টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৮৯ রান করেন নিগার। এছাড়াও বাংলাদেশের হয়ে হাফ সেঞ্চুরি করেছেন ফারজানা হক। ৬৩ বলে ৬টি চার হাঁকিয়ে ৫১ রান করে স্বেচ্ছায় অবসরে যান তিনি। এছাড়াও রিতু মনী ৩৬, শারমিন আক্তার ৩৪, এবং রুমানা আহমেদ ১৮ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ৪৮.২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে নেদারল্যান্ড নারী ক্রিকেট দল। বাংলাদেশের হয়ে জাহানারা আলম ৮ ওভারে চারটি মেডেনসহ ১৪ রানে ৩ উইকেট তুলে নেন। এছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন এবং নাদিয়া আক্তার। একটি করে উইকেট নিয়েছেন রোমানা আহাম্মেদ এবং খাদিজা কুবরা।
জিম্বাবুয়েতে আগামী ২১ নভেম্বর শুরু হয়ে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে ২০২২ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। দুইটি গ্রুপে ভাগ হয়ে মোট দশ দল অংশ নিবে এই প্রতিযোগিতায়।
প্রথমবারের মত বিশ্বকাপের মুলপর্বে খেলার এই মিশনে বাংলাদেশের মেয়েদের জায়গা হয়েছে গ্রুপ ‘বি’ তে৷ এই গ্রুপে বাংলাদেশের সাথে আরও আছে পাকিস্তান, জিম্বাবুয়ে, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
বাছাই পর্বের অন্য গ্রুপে জায়গা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নেদারল্যান্ডস। বাছাইপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ পাকিস্তানের মেয়েরা৷ ২১ শে নভেম্বর জিম্বাবুয়ের ওল্ড হারারিয়ান্স ক্লাব মাঠে মুখোমুখি হবে দুই দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড