ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
গাপটিল ৩২৪৮, কোহলি ৩২২৭, রোহিত ৩০৮৬, অ্যারোন ফিঞ্চ ২৬০৮
আজ (১৯ নভেম্বর) রাঁচিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলির রান ছিল ৩২২৭, যিনি এই সিরিজ খেলছেন না। আর গাপটিল আজ ইনিংস ওপেন করতে নেমেছিলেন ৩২১৭ রান নিয়ে।
ম্যাচে ভুবনেশ্বর কুমারের প্রথম বলে স্লিপে থাকা সূর্যকুমার যাদবের মাথার ওপর দিয়ে চার মেরে শুরু করলেন গাপটিল। দ্বিতীয় বলে গাপটিলের আউটসাইড এজ হয়ে বল পয়েন্টের ওপর দিয়ে গিয়ে খুঁজে নেয় সীমানার দড়ি।
চতুর্থ বলে লোকেশ রাহুল ক্যাচ মিস করলে দুই রান নিয়ে কোহলিকে ছুঁলেন গাপটিল। আর প্রথম ওভারের শেষ বলে ভুবনেশ্বরকে এক্সট্রা কাভার দিয়ে চার মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের করে নেন কিউই ডানহাতি ব্যাটার। কোহলিকে ছাড়িয়ে যেতে কিউই ব্যাটারের লেগেছে ১০৭ ইনিংস।
গাপটিল আজ আউট হলেন ৩১ রান করে। তাই ১০৭ ইনিংস শেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গাপটিলের রান এখন ৩২৪৮। দ্বিতীয় স্থানে থাকা কোহলির ৩২২৭ রান করতে লেগেছে ৮৭ ইনিংস।
তৃতীয় স্থানে রয়েছেন কোহলির সতীর্থ রোহিত শর্মা। ১০৯ ইনিংসে ৩০৮৬ রান করেছেন ‘হিটম্যান’, যেখানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সংখ্যক চারটি সেঞ্চুরি করেছেন এই ভারতীয় ব্যাটার। চতুর্থ স্থানে থাকা অসি অধিনায়ক অ্যারোন ফিঞ্চের সংগ্রহ ২৬০৮ রান আর ২৫৭০ রান করে পঞ্চম স্থানে রয়েছেন আইরিশ ব্যাটার পল স্টার্লিং।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড