ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ম্যাচ না জিতলে দূররান্ত বোলিং করে যত টাকা পুরস্কার পেল মাহেদি
টপ অর্ডারে নাইম শেখ ও সাইফ হাসানের ব্যর্থতার পর ব্যাট হাতে ব্যর্থ ছিলেন নাজমুল হোসেন শান্তও। মিডল অর্ডারে আফিফ হোসেনের ৩৪ বলে ৩৬ রানের ইনিংসের সাথে ২৮ রানের ইনিংস খেলেন নুরুল হাসান সোহান।
দলের রান যখন কিছুটা ধীরগতির তখন ব্যাট হাতে ২০ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলেন শেখ মেহেদি হাসান। ২ ছক্কা ও ১ চারে ১৫০ স্ট্রাইকরেটে ব্যাটিং করেন মেহেদি। তার দুর্দান্ত এই ইনিংসে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান করে বাংলাদেশ।
১২৮ রানের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তান দল শুরুতে কিছুটা পিছিয়ে থাকলেও শেষের দিকে ম্যাচ বের করে নেয় শাদাব খান ও খুশদিল শাহ। নির্ধারিত ২০ ওভারের ৪ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় নিশ্চিত করা পাকিস্তান তিন ম্যাচের সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ৩০ রানের ইনিংসের পর বল হাতেও দুর্দান্ত ছিলেন শেখ মেহেদি হাসান। পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান হায়দার আলি কোনো রান করার আগেই সাজঘরে ফিরিয়ে দেন মেহেদি।
ইনিংসে ৪ ওভার বল করে এই স্পিনার মাত্র ১৭ রান খরচায় নেন ১ উইকেট। ৪.২০ ইকোনোমিতে বোলিং করা মেহেদির এই উইকেট অনেকটা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিলো।
এদিকে মেহেদি ব্যাট হাতে ৩০ রান করার পর বল হাতে ১ উইকেট নেয়ার পর ম্যাচ জেতাতে না পারলেও মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন এই অলরাউন্ডার।
মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার নির্বাচিত হবার পর তাকে দেয়া হয়েছে এক হাজার মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যার পরিমান প্রায় ৮৫ হাজার টাকা। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে পাকিস্তানের হাসান আলিকে। তাকেও দেয়া হয়েছে সমান ১ হাজার ডলার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড