ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
টস জিতে ব্যাটিং নেওয়াই এখন কাঁটা হয়ে বিঁধছে বাংলাদেশ দলের লাইনআপে। পাওয়ার প্লে'র ছয় ওভারের মধ্যেই সাজঘরে ফিরে গেছেন টপঅর্ডারের প্রথম তিন ব্যাটার। ছয় ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৫ রান।
বাংলাদেশের ইনিংসের প্রথম ওভার করেছিলেন বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ। দ্বিতীয় বলে রানের খাতা খোলেন নাইম। পরের চারের বল ডট খেলেন অভিষিক্ত ডানহাতি ওপেনার সাইফ হাসান।
শেষ বলে রানের সুযোগ থাকলেও নিতে পারেননি সাইফ।পরের ওভারের প্রথম বলটি ওয়াইড করেন হাসান আলি। পরে প্রথম বৈধ ডেলিভারিতেই কট বিহাইন্ড হন নাইম। আউট হওয়ার আগে করেন ৩ বলে ১ রান।
তিন নম্বরে নামেন আরেক বাঁহাতি নাজমুল হোসেন শান্ত। কিন্তু সাইফ-শান্তর কেউই ব্যাট হাতে কিছু করতে পারেননি। নাইম ফিরে যাওয়ার পরের ওভারে সাজঘরের পথ ধরেন সাইফ। একের পর এক ডট খেলে ৮ বলে করেন ১ রান, আউট হন প্রথম স্লিপে ক্যাচ দিয়ে।
আশার আলো ছিল শান্তর ব্যাটে। হতাশ করেন তিনিও। মোহাম্মদ ওয়াসিমের করা পঞ্চম ওভারের চতুর্থ বলে ফিরতি ক্যাচ দিয়ে আউট শান্ত। তার ব্যাট থেকে আসে ১৪ বলে মাত্র ৭ রান। দলীয় ১৫ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।
পাওয়ার প্লে'র শেষ ওভারে প্রথম বাউন্ডারি হাঁকান চার নম্বরে নামা আফিফ হোসেন ধ্রুব। হারিস রউফের এই ওভার থেকে আসে ১০ রান। শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠার মিশনে ধ্রুবর সঙ্গে খেলছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড