ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

এইমাত্র পাওয়া : হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা,জেনেনিন ম্যাচ শুরুর সময়

২০২১ আগস্ট ১১ ১৫:১৮:৪১

এইমাত্র পাওয়া : হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা,জেনেনিন ম্যাচ শুরুর সময়

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর ব্রাজিলের সাও পাওলোর নিও কুইমিকা স্টেডিয়ামে মুখামুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের সর্বশেষ সভায় এই অঞ্চলের বাছাই পর্ব সূচি চূড়ান্ত হয়। আগামী ২ তারিখ ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা, একই দিনে চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল। ৫ সেপ্টেম্বর ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ। ৯ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল, ওই দিন আর্জেন্টিনা খেলবে বলিভিয়ার বিপক্ষে। বিজ্ঞাপন

গত মাসে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। এ নিয়ে দীর্ঘ ২৮ বছর পর কোনো শিরোপা জিতল আর্জেন্টিনা।

উল্লেখ্য, বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে সবার ওপরে ব্রাজিল। ৬ ম্যাচের প্রতিটিতেই জেতা নেইমারদের পয়েন্ট ১৮। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ