ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসির জন্য পাল্টে গেলো যেসব নিয়ম
বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে নিজেদের টুর্নামেন্টে পেয়ে নিয়ম বদলাতেও দ্বিধা করেনি ফ্রেঞ্চ লিগ ওয়ান কর্তৃপক্ষ।
মেসির জন্য জার্সি নম্বরের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। যাতে করে নিজের পছন্দমতো ৩০ নম্বর জার্সি পরে খেলতে পারেন মেসি। মেসির পিএসজিতে যোগদানের খবর প্রায় নিশ্চিত হওয়ার পরপরই নিজের ১০ নম্বর জার্সি ছেড়ে দিতে রাজি হয়েছিলেন পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তবে তা নেননি। গুঞ্জন শোনা গিয়েছিল, পিএসজিতে হয়তো ১৯ নম্বর পরবেন জার্সি মেসি।
শেষপর্যন্ত পিএসজিতে ৩০ নম্বর জার্সি নিয়েছেন মেসি। যা তার বার্সেলোনা ক্যারিয়ার শুরুর সময়ের জার্সি নম্বর। ২০০৩ সালে বার্সেলোনায় অভিষেকের সময় ৩০ নম্বর জার্সি পরেছিলেন মেসি। পরে ২০০৬ সালে বদলে পরেন ১৯ নম্বর জার্সি। আর ২০০৮ সালের পর থেকে ১০ নম্বর জার্সিকে নিজের সমার্থকই বানিয়ে ফেলেছিলেন মেসি। কিন্তু এখন পিএসজিতে আর সেই ১০ নম্বর জার্সিতে দেখা যাবে না তাকে। নতুন ঠিকানায় পুরোনো জার্সি নম্বর নিয়ে খেলবেন মেসি।
এটি করার জন্য লিগ ওয়ানকে আনতে হয়েছে নিয়মের পরিবর্তন। কারণ লিগের নিয়মে স্পষ্ট বলা আছে দলের ১, ১৬ ও ৩০ নম্বর জার্সি রাখতে হবে গোলরক্ষকদের জন্য। কিন্তু মেসি তো আর গোলরক্ষক নন। তাই নিজেদের নিয়মে শিথিলতা এনে তাকে ৩০ নম্বর জার্সি পরার অনুমতি দিয়েছে লিগ ওয়ান কর্তৃপক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন