ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সব জল্পনা শেষ করে প্রকাশ্যে এলো পিএসজির যত নম্বর জার্সিতে খেলবেন মেসি
বার্সেলোনায় দীর্ঘ ক্যারিয়ারে মেসি তিনটি ভিন্ন নম্বরের জার্সি পড়ে মাঠে নেমেছেন। সেগুলো হলো ৩০, ১৯ ও ১০। ক্যাম্প ন্যুতে মেসির অভিষেক হয় ৪০ নম্বর জার্সি পড়ে। পিএসজিতে পাড়ি জমানোর পর মেসি কয় নম্বর জার্সি পরে মাঠে নামবেন এ নিয়েও সমর্থকদের মধ্যে ছিল তুমুল আগ্রহ। ভক্তদের অনেকেই মেসিকে পিএসজিতে দেখতে চেয়েছিলেন দশ নম্বর জার্সিতে। কিন্তু সেই জার্সি তো গত চার বছর ধরে মেসির বন্ধু নেইমারের দখলে।
অবশ্য মেসির পিএসজিতে আসার খবরে নেইমার তার জার্সি ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু বন্ধুর প্রতি শ্রদ্ধা দেখিয়ে মেসি তা গ্রহণ করেননি। সে সময়েই অনেকটা চূড়ান্ত হয়ে যায় মেসি তার পেশাদার ক্যারিয়ারের প্রথম যে নম্বরের জার্সি পরে মাঠে নেমেছিলেন পিএসজিতেও সেই জার্সিতে খেলবেন। অবশেষে পেশাদার ক্যারিয়ারের প্রথমবারের মত বার্সেলোনা ছাড়া অন্য কোন ক্লাবের জার্সিতে দেখা গেল মেসিকে।
আনুষ্ঠানিক ঘোষণার আগেই মঙ্গলবার মেসির পা পড়ে পিএসজির মাঠ পার্ক দ্য প্রিন্সেসে। এ সময় দেখা যায় মেসির হাতে পিএসজির ৩০ নম্বর জার্সি। সব ঠিক থাকলে অন্তত আগামী দুই বছর এই জার্সিতেই মাঠ মাতাবেন, ভক্তদের মন্ত্রমুগ্ধ করে যাবেন লিওনেল মেসি। ছবির দেশ, কবিতার দেশে ফ্রান্স। এবার বিশ্বের সেরা ফুটবলারের ঠিকানাও হলো বিশ্বের সবচেয়ে সুন্দর দেশগুলোর একটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন