ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসির পিএসজিতে যোগ দেওয়ায় আবেগী পোস্টে যা বললেন নেইমার
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মেসিকে বহনকারী বিমানটি লা বোর্গেট বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বার্সেলোনার এয়ারপোর্ট থেকে ব্যক্তিগত বিমানে সপরিবারে প্যারিসের পথে রওনা হন তিনি। এরই মধ্যে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও স্টোরি পোস্ট করেছেন নেইমার। সেখানে মেসির সঙ্গে তার ছবি দেখা যায়।
লিওকে ট্যাগ করে এই ব্রাজিলিয়ান তারকা ভিডিওটিতে লেখেন, ফের একসঙ্গে হলাম। মেসিকে ধরে রাখার জন্য প্রাণান্তকর চেষ্টা করেছে বার্সেলোনা। কিন্তু যাদেরকে গুডবাই বলে দিয়ে এসেছেন, সেখানে আর ফিরে যাচ্ছেন না তিনি। বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে সবকিছু চূড়ান্তই ছিল। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় লা লিগার অর্থনৈতিক বাধ্যবাধকতা।
পরে এক আনুষ্ঠানিক ঘোষণায় কাতালান ক্লাবটি জানায়, মেসি আর থাকছেন না তাদের ক্লাবে। ওই ঘোষণার তিন দিন পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন মেসি। কাঁদতে কাঁদতে বিদায় বলেন নিজের প্রিয় ক্লাবকে। প্রতিশ্রুতি দেন আবার ফিরে আসারও। তবে এমন আনুষ্ঠানিক বিদায়ের পরও কিছু গণমাধ্যম জানায় মেসির জন্য নতুন প্রস্তাব দিয়েছে বার্সেলোনা।
তবে শেষ পর্যন্ত আর তেমন কিছু হচ্ছে না। ২ বছরের চুক্তিতে পিএসজিতেই যাচ্ছেন ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক। তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিতে ইতোমধ্যেই ফ্রান্সের গৌরবের স্মারক আইফেল টাওয়ারও ভাড়া করে রেখেছে পিএসজি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন