ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

অবিশ্বাস্য প্রত্যাবর্তন! মেসির জাদুতে শেষ হলো মিশর বনাম আর্জেন্টিনা ম্যাচ, জানুন ফলাফল

২০২৬ জুলাই ০৮ ০০:০৯:৪৬

অবিশ্বাস্য প্রত্যাবর্তন! মেসির জাদুতে শেষ হলো মিশর বনাম আর্জেন্টিনা ম্যাচ, জানুন ফলাফল

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর রোমাঞ্চকর লড়াইয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত মিশরকে ৩-২ ব্যবধানে হারিয়েছে লিওনেল স্কালোনির দল।

ম্যাচের ১৫ মিনিটে ইয়াসির ইব্রাহিম গোল করে মিশরকে এগিয়ে দেন। ৬৭ মিনিটে মোস্তফা জিকো ব্যবধান দ্বিগুণ করলে বড় চাপে পড়ে আর্জেন্টিনা। তবে ৭৯ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো গোল করে ব্যবধান কমান। এরপর ৮৩ মিনিটে লিওনেল মেসির দুর্দান্ত গোলে সমতায় ফেরে আলবিসেলেস্তেরা।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের অপেক্ষায়, ঠিক তখনই ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে (৯০+৩) এনসো ফের্নান্দেস জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় এনে দেন।

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে উঠে গেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে লড়া মিশরের বিশ্বকাপ অভিযান শেষ হলো শেষ ষোলোর নাটকীয় এই পরাজয়ে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ

অবিশ্বাস্য প্রত্যাবর্তন! মেসির জাদুতে শেষ হলো মিশর বনাম আর্জেন্টিনা ম্যাচ, জানুন ফলাফল

অবিশ্বাস্য প্রত্যাবর্তন! মেসির জাদুতে শেষ হলো মিশর বনাম আর্জেন্টিনা ম্যাচ, জানুন ফলাফল

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর রোমাঞ্চকর লড়াইয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টায় অনুষ্ঠিত... বিস্তারিত