ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
ব্রাজিল–নরওয়ে ম্যাচে কে জিতবে? দেখুন ৫ ভবিষ্যৎদ্বাণী
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর অন্যতম আলোচিত ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ইউরোপের শক্তিশালী দল নরওয়ে। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে এই হাইভোল্টেজ লড়াই। ম্যাচটির বিজয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট।
ইতিহাস, বর্তমান ফর্ম এবং তারকা খেলোয়াড়দের উপস্থিতির কারণে ম্যাচটি নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও অতীতের পরিসংখ্যান বলছে, নরওয়ের বিপক্ষে এখনো কোনো জয় পায়নি সেলেসাওরা। দুই দলের চারটি মুখোমুখি ম্যাচের মধ্যে নরওয়ে জিতেছে দুটি এবং বাকি দুটি ড্র হয়েছে।
এই গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে বিশ্বের বিভিন্ন বিশ্লেষক, পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এমনকি সামাজিক মাধ্যমে আলোচিত ‘জ্যোতিষী’ বিড়ালও দিয়েছে নিজেদের পূর্বাভাস। চলুন দেখে নেওয়া যাক পাঁচটি আলোচিত ভবিষ্যদ্বাণী।
অপটা সুপারকম্পিউটারের বিশ্লেষণ
ফুটবল পরিসংখ্যান বিশ্লেষণে সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানগুলোর একটি অপটা সুপারকম্পিউটার। তাদের হাজার হাজার ম্যাচ সিমুলেশনের ভিত্তিতে নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা প্রায় ৫৪ শতাংশ। নরওয়ের জয়ের সম্ভাবনা প্রায় ২২ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা প্রায় ২৪ শতাংশ।
অপটার সামগ্রিক বিশ্লেষণ অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে ব্রাজিলই পরিষ্কারভাবে এগিয়ে রয়েছে।
বিবিসি বিশ্লেষক ক্রিস সাটনের ভিন্ন মত
বিবিসি স্পোর্টের বিশ্লেষক ও সাবেক ফুটবলার ক্রিস সাটন অবশ্য ভিন্ন চিত্র দেখছেন। তার মতে, ম্যাচটি নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ২-২ সমতায় শেষ হতে পারে।
এরপর টাইব্রেকারে নরওয়ে জয় তুলে নিয়ে বড় অঘটন ঘটাবে। সাটনের বিশ্বাস, গোলরক্ষক অরইয়ান নিয়ল্যান্ড টাইব্রেকারে নরওয়ের নায়ক হতে পারেন।
১৯৯৮ সালের নায়ক ক্যেতিল রেকডালের আত্মবিশ্বাস
১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে হারানো নরওয়ে দলের অন্যতম নায়ক ক্যেতিল রেকডাল মনে করেন, এবারও ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে।
তার ভাষায়, ব্রাজিলের ওপর চাপ অনেক বেশি থাকবে। কারণ তাদের জন্য কোয়ার্টার ফাইনালে না ওঠা বড় ব্যর্থতা হিসেবে দেখা হবে। অন্যদিকে নরওয়ার জন্য প্রতিটি অর্জনই বাড়তি সাফল্য।
রেকডালের পূর্বাভাস অনুযায়ী, নরওয়ে ২-১ ব্যবধানে জয় তুলে নিতে পারে।
আলোচনায় ‘জ্যোতিষী’ বিড়াল মিলু
বিশ্বকাপ চলাকালে একের পর এক ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে ‘জ্যোতিষী’ বিড়াল মিলু।
মিলুর মালিক দুটি একই ধরনের খাবারের বাটির পেছনে দুই দলের পতাকা রেখে বিড়ালটিকে ছেড়ে দেন। মিলু যে বাটি থেকে আগে খাবার খায়, সেটিকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরা হয়।
এই ম্যাচে মিলু প্রথমে ব্রাজিলের পতাকাযুক্ত বাটি বেছে নিয়েছে। তাই তার পূর্বাভাস অনুযায়ী, নরওয়েকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেবে ব্রাজিল।
যদিও এই পদ্ধতি নিয়ে বিভিন্ন সময় বিতর্ক হয়েছে, তারপরও বিশ্বকাপজুড়ে মিলুর ভবিষ্যদ্বাণী অনেক সমর্থকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কী বলছে?
বিভিন্ন তথ্যভিত্তিক বিশ্লেষণ ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তাও এই ম্যাচের সম্ভাব্য ফলাফল প্রকাশ করেছে।
এআইয়ের মতে, ব্রাজিলের জয়ের সম্ভাবনা প্রায় ৫৮ শতাংশ। নরওয়ের সম্ভাবনা প্রায় ২০ শতাংশ এবং ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা প্রায় ২২ শতাংশ।
সম্ভাব্য স্কোরলাইন হিসেবে ২-১ ব্যবধানে ব্রাজিলের জয়কে সবচেয়ে সম্ভাব্য ফলাফল হিসেবে দেখানো হয়েছে। সম্ভাব্য গোলদাতার তালিকায় রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র এবং নেইমার। অন্যদিকে নরওয়ের হয়ে গোল করতে পারেন আর্লিং হালান্ড।
ইতিহাস বনাম বর্তমান ফর্ম
ইতিহাস নরওয়ের পক্ষে থাকলেও বর্তমান স্কোয়াডের গভীরতা, অভিজ্ঞতা এবং বড় ম্যাচের মানসিকতায় এগিয়ে রয়েছে ব্রাজিল। তবে হালান্ড, ওডেগার্ড ও নুসাকে নিয়ে গড়া নরওয়ের আক্রমণভাগ যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
ফুটবল এমন একটি খেলা যেখানে পরিসংখ্যান সব সময় শেষ কথা বলে না। তাই মাঠের ৯০ মিনিটেই নির্ধারিত হবে কে পাবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ থেকে নতুন দামে যে দামে বিক্রি হচ্ছে পেট্রোল
- সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী : বিশ্বকাপের ফাইনালে খেলবে যে ২ দল
- ব্রাজিল ম্যাচ জিতলেও পুড়লো কপাল, পেলো বড় দু:সংবাদ
- মোবাইলেব্রাজিল বনাম জাপান ম্যাচটি সরাসরি দেখুন এখানে Live
- আসলেই কি পাল্টে যাচ্ছে ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় ? যা জানাল ফিফা
- সুপার কম্পিউারের ভবিষ্যবাণী : ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচের ফলাফল ঘোষণা
- মোবাইলেআর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচটি সরাসরিদেখুন এখানে (LIVE)
- সুপার কম্পিউারের ভবিষ্যবাণী : আর্জেন্টিনা বনাম কেপ ভার্ডে ম্যাচের ফলাফল ঘোষণা
- শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কারা
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- এক ধাক্কায় ৩৫৭ টাকা কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য, জানুন
- ৫৫ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম জাপান ম্যাচটি সরাসরি দেখুন এখানে Live
- গোল দিলো জাপান, মোবাইলে ব্রাজিল বনাম জাপান ম্যাচটি সরাসরি দেখুন এখানে Live
- বিশ্বকাপের মাঝপথেই আর্জেন্টিনাকে টপকে ফিফা র্যাংকিংয়ের শীর্ষে যে দল
- ব্রাজিল নাকি আর্জেন্টিনা— বাংলাদেশকে আগে স্বীকৃতি দিয়েছিল কোন দেশ, জানুন