ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই স্ট্রাইকার
২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালীন অস্ট্রেলিয়া জাতীয় দলের স্ট্রাইকার টেটে ইয়েংগি ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বিশ্বকাপে অংশ নেওয়ার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং এটি তাঁর জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত।
কালবি স্টুডিওস ও নুজুম স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, কৌতূহল থেকে তিনি নিজ শহর অ্যাডিলেডের একটি মসজিদে জুমার নামাজ দেখতে গিয়েছিলেন। সেখানেই অস্ট্রেলিয়া সফররত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা মুফতি মেঙ্কের সঙ্গে তাঁর পরিচয় হয়।
ইয়েংগির ভাষ্য অনুযায়ী, আলাপচারিতার একপর্যায়ে মুফতি মেঙ্ক তাঁকে জিজ্ঞাসা করেন, তিনি কালিমা শাহাদাত পাঠ করেছেন কি না। ইয়েংগি জানান, তখনও তিনি তা করেননি। এরপর মুফতি মেঙ্ক তাঁকে মসজিদেই শাহাদাত পাঠ করার আমন্ত্রণ জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে তিনি ইসলাম গ্রহণ করেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইয়েংগি বলেন, মুহূর্তটি ছিল তাঁর জীবনের সবচেয়ে অসাধারণ অভিজ্ঞতাগুলোর একটি। তিনি এটিকে নিজের জীবনের একটি বিশেষ অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দক্ষিণ সুদান ও ইংলিশ বংশোদ্ভূত টেটে ইয়েংগি বর্তমানে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলছেন। ছয় ফুট ছয় ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকার গত মৌসুমে স্কটল্যান্ডের ক্লাব লিভিংস্টন থেকে ধারে জাপানের ক্লাব মাচিদা জেলভিয়ায় খেলেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকেই তিনি আলোচনায় রয়েছেন। গত জুনে সুইজারল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই গোল করার কৃতিত্ব দেখান তিনি।
চলমান বিশ্বকাপে অবশ্য এখন পর্যন্ত খুব বেশি সময় মাঠে থাকার সুযোগ পাননি ইয়েংগি। তুরস্ক ও প্যারাগুয়ের বিপক্ষে বদলি হিসেবে নেমে মোট ২২ মিনিট খেলেছেন। তবে নকআউট পর্বে মিসরের বিপক্ষে ম্যাচে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অস্ট্রেলিয়া ‘ডি’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। শেষ ৩২-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী মিসর। সেই ম্যাচের আগে ইয়েংগির ব্যক্তিগত জীবনের এই ঘোষণা ফুটবল অঙ্গনেও ব্যাপক আলোচনা তৈরি করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ থেকে নতুন দামে যে দামে বিক্রি হচ্ছে পেট্রোল
- সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী : বিশ্বকাপের ফাইনালে খেলবে যে ২ দল
- ব্রাজিল ম্যাচ জিতলেও পুড়লো কপাল, পেলো বড় দু:সংবাদ
- মোবাইলেব্রাজিল বনাম জাপান ম্যাচটি সরাসরি দেখুন এখানে Live
- সুপার কম্পিউারের ভবিষ্যবাণী : ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচের ফলাফল ঘোষণা
- চরম দু:সংবাদ : বিশ্বকাপ চলাকালেই একটি দেশকে নিষিদ্ধ ঘোষণা করলো ফিফা
- সুপার কম্পিউারের ভবিষ্যবাণী : আর্জেন্টিনা বনাম কেপ ভার্ডে ম্যাচের ফলাফল ঘোষণা
- শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কারা
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- ৫৫ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম জাপান ম্যাচটি সরাসরি দেখুন এখানে Live
- গোল দিলো জাপান, মোবাইলে ব্রাজিল বনাম জাপান ম্যাচটি সরাসরি দেখুন এখানে Live
- মোবাইলে আর্জেন্টিনা বনামজর্ডান ম্যাচটি: সরাসরি দেখুন এখানে (Live)
- কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, গবেষকের ভবিষ্যদ্বাণী
- এক ধাক্কায় ৩৫৭ টাকা কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য, জানুন
- 2 গোল,আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচটি সরাসরি দেখুন এখানে (Live)