ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা বাড়াল সৌদি আরব
সৌদি আরবে কর্মরত প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারী বিদেশি কর্মীদের বৈধতা পুনর্বহাল ও পারমিট নবায়নের জন্য দেওয়া বিশেষ সুযোগের সময়সীমা ২০২৬ সালের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে নির্ধারিত শর্ত পূরণ করলে প্রবাসী কর্মী ও তাদের নিয়োগকর্তারা অতিরিক্ত সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন।
নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ ১২ মাসেরও বেশি আগে শেষ হয়েছে, তাদের নিয়োগকর্তারা ২০২৬ সালের শেষ পর্যন্ত পারমিট নবায়ন অথবা বৈধতা সংশোধনের আবেদন করতে পারবেন। একই সঙ্গে কোনো কর্মী প্রতিষ্ঠানে যোগ দেওয়ার ছয় মাসের মধ্যেও যদি ওয়ার্ক পারমিট ইস্যু না হয়ে থাকে, তাহলে তারাও এই বিশেষ সুবিধার আওতায় অন্তর্ভুক্ত হবেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখা, শ্রম আইন কার্যকরভাবে বাস্তবায়ন, নিয়োগকর্তা ও কর্মীদের অধিকার সুরক্ষা এবং অসম্পূর্ণ প্রশাসনিক কার্যক্রম শেষ করার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে বহু প্রতিষ্ঠান ও প্রবাসী কর্মী তাদের কাগজপত্র নিয়মিত করার উদ্যোগ নেওয়ায় সরকার এই সুবিধার মেয়াদ আরও বাড়িয়েছে।
মন্ত্রণালয় নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে, নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন বা নতুন করে ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। নির্ধারিত সময়ের মধ্যে বৈধতা সংশোধন না করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সৌদি শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।
অন্যদিকে, সৌদির কিওয়া (Qiwa) প্ল্যাটফর্মও সম্প্রতি নতুন নির্দেশনা জারি করেছে। সেখানে বলা হয়েছে, যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে, তাদের তথ্য ধাপে ধাপে নিয়োগকর্তার রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করা হবে। তবে কোনো কর্মীর নাম রেকর্ড থেকে বাদ গেলেও, বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া তাকে নিয়োগ দেওয়ার সময় সৃষ্ট আর্থিক দায়ভার নিয়োগকর্তাকেই বহন করতে হবে।
সৌদি কর্তৃপক্ষ তাই নিয়োগকর্তা ও প্রবাসী কর্মীদের দ্রুত বকেয়া ফি পরিশোধ, ওয়ার্ক পারমিট নবায়ন এবং প্রয়োজন হলে কর্মী স্থানান্তরের (Transfer) প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে। এতে ভবিষ্যতে আইনি জটিলতা, জরিমানা এবং কর্মসংস্থানসংক্রান্ত সমস্যার ঝুঁকি অনেকটাই কমে আসবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী : বিশ্বকাপের ফাইনালে খেলবে যে ২ দল
- ব্রাজিল ম্যাচ জিতলেও পুড়লো কপাল, পেলো বড় দু:সংবাদ
- মোবাইলেব্রাজিল বনাম জাপান ম্যাচটি সরাসরি দেখুন এখানে Live
- বিশ্বকাপ জয়ী দলের নাম ভবিষ্যবাণী করলো অপটা
- সুপার কম্পিউারের ভবিষ্যবাণী : ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচের ফলাফল ঘোষণা
- চরম দু:সংবাদ : বিশ্বকাপ চলাকালেই একটি দেশকে নিষিদ্ধ ঘোষণা করলো ফিফা
- নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, জানুন বিস্তারিত
- ব্রাজিলের নকআউট ম্যাচ কবে, প্রতিপক্ষ কারা, জানুন বিস্তারিত
- শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কারা
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- ৫৫ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম জাপান ম্যাচটি সরাসরি দেখুন এখানে Live
- গোল দিলো জাপান, মোবাইলে ব্রাজিল বনাম জাপান ম্যাচটি সরাসরি দেখুন এখানে Live
- মোবাইলে আর্জেন্টিনা বনামজর্ডান ম্যাচটি: সরাসরি দেখুন এখানে (Live)
- কবে, কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, গবেষকের ভবিষ্যদ্বাণী
- সুপার কম্পিউারের ভবিষ্যবাণী : আর্জেন্টিনা বনাম কেপ ভার্ডে ম্যাচের ফলাফল ঘোষণা