ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময় ও লাইভ দেখার উপাই

২০২৬ জুন ২৭ ১২:০১:১৪

বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময় ও লাইভ দেখার উপাই

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল (২৮ জুন) জর্ডানের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে গ্রুপ ‘জে’-এর এই ম্যাচ। ইতোমধ্যেই টানা দুই জয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। ফলে এই ম্যাচটি তাদের জন্য অনেকটাই নিয়মরক্ষার হলেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে আলবিসেলেস্তেরা।

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। তারা এখন পর্যন্ত পাঁচটি গোল করেছে এবং একটি গোলও হজম করেনি। অন্যদিকে জর্ডান টানা দুই ম্যাচ হেরে কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। দুটি গোল করলেও পাঁচবার বল জড়িয়েছে নিজেদের জালে। ফলে নকআউটে ওঠার কোনো সুযোগ নেই মধ্যপ্রাচ্যের দলটির।

পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় আর্জেন্টিনাই এই ম্যাচের স্পষ্ট ফেবারিট। সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮৪ শতাংশ। ড্র হওয়ার সম্ভাবনা ১১ শতাংশ, আর জর্ডানের জয়ের সম্ভাবনা মাত্র ৫ শতাংশ।

নকআউট নিশ্চিত হওয়ায় কোচ লিওনেল স্কালোনি এই ম্যাচে একাধিক পরিবর্তন আনতে পারেন। নিয়মিত কয়েকজন তারকা ফুটবলারকে বিশ্রাম দিয়ে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও আর্জেন্টিনার শক্তিশালী স্কোয়াডের কারণে ম্যাচে তাদের আধিপত্য বজায় থাকার সম্ভাবনাই বেশি।

জর্ডানের জন্য ম্যাচটি সম্মান রক্ষার লড়াই। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ভালো একটি পারফরম্যান্স উপহার দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করতে চাইবে তারা। অন্যদিকে আর্জেন্টিনা জয়ের মাধ্যমে শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ পর্ব শেষ করে আত্মবিশ্বাস নিয়ে নকআউট পর্বে প্রবেশ করতে চায়।

ম্যাচ তথ্য:

ম্যাচ: জর্ডান বনাম আর্জেন্টিনা

টুর্নামেন্ট: ২০২৬ ফিফা বিশ্বকাপ

পর্ব: গ্রুপ ‘জে’

তারিখ: ২৮ জুন ২০২৬

বাংলাদেশ সময়: সকাল ৮:০০টা

সম্ভাব্য জয়ের হার:

আর্জেন্টিনা: ৮৪%

ড্র: ১১%

জর্ডান: ৫%

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত