ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

আর্জেন্টিনার দলে নতুন দু:সংবাদ: বাদ পড়ছে মেসি-মার্টিনেজ

২০২৬ জুন ২৬ ০১:২৪:৪৩

আর্জেন্টিনার দলে নতুন দু:সংবাদ: বাদ পড়ছে মেসি-মার্টিনেজ

গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি এখন অনেকটাই নিয়মরক্ষার লড়াই। এই ম্যাচকে সামনে রেখে দল সাজাতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে ঘিরে রয়েছে বিশেষ পরিকল্পনা। নকআউট পর্বকে সামনে রেখে তাকে অতিরিক্ত চাপ থেকে দূরে রাখার চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। জর্ডানের বিপক্ষে ম্যাচে মেসিকে খেলানো হতে পারে সীমিত সময়ের জন্য। তিনি শুরুর একাদশে থাকবেন নাকি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামবেন, সেই সিদ্ধান্ত ম্যাচের আগে নেওয়া হতে পারে।

চলমান বিশ্বকাপে ইতিমধ্যেই ৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে আছেন মেসি। তাই তার ফিটনেস এবং দীর্ঘমেয়াদি পারফরম্যান্স ধরে রাখাকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছে কোচিং স্টাফ।

অন্যদিকে দলের প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকেও নিয়ে সতর্ক অবস্থানে আছে আর্জেন্টিনা। ডান হাতের অনামিকায় সাম্প্রতিক চোটের কারণে তাকে নিয়েও ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। যদিও তিনি মাঠে নামার আগ্রহ প্রকাশ করেছেন, তবে শেষ সিদ্ধান্ত নেবেন কোচ স্কালোনি।

রক্ষণভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গঞ্জালো মন্তিয়েল ফিরতে পারেন ডিফেন্স লাইনে। সেন্টার ব্যাকে নিকোলাস ওতামেন্দির সঙ্গে জুটি বাঁধতে পারেন মার্কোস সেনেসি বা ফাকুন্দো মেদিনা। বাঁ প্রান্তে থাকতে পারেন নিকোলাস তালিয়াফিকো।

মিডফিল্ডেও নতুন কম্বিনেশন দেখা যেতে পারে। লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে খেলতে পারেন এজেকিয়েল পালাসিওস অথবা তরুণ ভ্যালেন্তিন বার্কো। আক্রমণভাগে গতি বাড়াতে সুযোগ পেতে পারেন জুলিয়ানো সিমিওনে ও জিওভানি লো সেলসো।

স্ট্রাইকার পজিশনে লাউতারো মার্টিনেজের জায়গায় দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে। পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী মাঠে নামতে পারেন হোসে লোপেজও।

মেসিকে শুরুর একাদশে না রাখলে তার অনুপস্থিতিতে আক্রমণ তৈরির দায়িত্ব পড়তে পারে তরুণ নিকোলাস পাজের ওপর, যিনি সৃজনশীলতার জন্য দলে বিশেষভাবে বিবেচিত হচ্ছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত