ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাজেট : কপাল খুলে গেলো সরকারি চাকরিজীবীদের
আগামী অর্থবছরের জাতীয় বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে মোট ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত অর্থবছরের তুলনায় এ খাতে বরাদ্দ বৃদ্ধি পেলেও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য আলাদা কোনো অতিরিক্ত বরাদ্দ রাখা হয়নি।
বাজেটের প্রস্তাবনা অনুযায়ী, ক্যাডার কর্মকর্তাদের বেতনের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৩ হাজার ৮৭৪ কোটি টাকা। এছাড়া কর্মচারীদের বেতনের জন্য ৩০ হাজার ৬৭১ কোটি টাকা এবং বিভিন্ন ধরনের ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৪৪ হাজার ৮৩৫ কোটি টাকা।
তুলনামূলকভাবে দেখা যায়, চলতি অর্থবছরের মূল বাজেটে বেতন-ভাতা খাতে বরাদ্দ ছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে তা বেড়ে ৮৪ হাজার ৭৩৯ কোটিতে পৌঁছায়। সেই হিসাবে নতুন অর্থবছরে বেতন-ভাতা খাতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বৃদ্ধি করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী অর্থবছরের শুরু থেকেই নতুন বেতন কাঠামো আংশিকভাবে অথবা মূল প্রস্তাবিত বৃদ্ধির একটি অংশ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত পে কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়নের সম্ভাবনা কম। সরকার ইতোমধ্যে সেই সুপারিশ পর্যালোচনার জন্য একটি সচিব কমিটি গঠন করেছে।
জানা গেছে, সচিব কমিটি পে কমিশনের প্রস্তাবিত বেতন বৃদ্ধির হার পুনর্বিবেচনা করে সংশোধিত সুপারিশ দিতে পারে। অর্থাৎ সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধি পেলেও তা কমিশনের মূল প্রস্তাবের তুলনায় কিছুটা কম হতে পারে।
তবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে, জুলাই মাস থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত হলে অর্থের কোনো সংকট হবে না। বাজেটে বিভিন্ন খাতে রাখা থোক বরাদ্দ এবং অপ্রত্যাশিত ব্যয়ের জন্য সংরক্ষিত অর্থ ব্যবহার করে নতুন বেতন কাঠামোর ব্যয় মেটানো সম্ভব হবে।
এ লক্ষ্যে আগামী বাজেটে বিভিন্ন খাতে প্রায় ৩৭ হাজার কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে, যা প্রয়োজনে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ব্যবহার করা যেতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE