ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপে কপাল পুড়লো রোনালদোর?
ফিফা বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েক মাস। রেকর্ড ষষ্ঠবারের মতো পর্তুগালের হয়ে বিশ্বকাপের মঞ্চে মাঠে নামার অপেক্ষায় আছেন তিনি। তবে বিশ্বকাপের ঠিক আগে বড় ধাক্কা খেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। হ্যামস্ট্রিংয়ের চোটে অনিশ্চিত হয়ে পড়েছে তার বিশ্বকাপে মাঠে নামা।
মার্চের প্রথম দিনে সৌদি প্রো লিগে আল ফাইহার বিপক্ষে চোট পান আল নাসরের হয়ে মাঠে নামা রোনালদো। পরে তার ক্লাব পরীক্ষায় রোনালদোর চোট ধরা পড়ার কথা জানায়।
আল নাসরের পক্ষ থেকে আসা সেই বিবৃতিতে আরও বলা হয়, তিনি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন এবং প্রতিদিন তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। কিন্তু তার চোট কতটা গুরুতর কিংবা মাঠে ফিরতে কতদিন লাগতে পারে, এসব কিছুই জানানো হয়নি।
তবে আল নাসর কোচ জোর্জে জেসুসের এক মন্তব্যে নতুন করে শঙ্কা জেগেছে রোনালদোকে নিয়ে। তিনি বলেছেন, পরীক্ষার পর দেখা গেছে পর্তুগিজ তারকার চোট ধারণার চেয়ে বেশি গুরুতর, ‘চিকিৎসার জন্য ব্যক্তিগত থেরাপিস্টের সঙ্গে সে স্পেনে যাবে, যেমনটা অনেক খেলোয়াড়ই করে থাকে। আমরা আশা করি, সে শিগগিরই মাঠে ফিরবে এবং দলকে সাহায্য করতে পারবে।’
আগামী ১১ জুন শুরু হবে এবারে ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপের আগে সুস্থ হয়ে জাতীয় দলে জায়গা করে নিতে পারবেন কিনা সি আর সেভেন, এটাই এখন মিলিয়ন ডলারের প্রশ্ন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)