ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
পিএসজির শিরোপা স্বপ্নে বড় ধাক্কা
ফরাসি লিগ আঁ-তে ঘটল বড় অঘটন। বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) ৩-১ গোলে হারিয়েছে রেনে। এই হারে লিগে পিএসজির টানা সাত ম্যাচের জয়যাত্রা থেমে গেল। ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেললেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় পিএসজি।
ওসমান দেম্বেলে ও দিজিরে দুয়ে কয়েকটি সম্ভাবনাময় সুযোগ তৈরি করেন।বক্সের বাইরে থেকে নেওয়া শটে ৩৪ মিনিটে রেনেকে এগিয়ে দেন জর্ডানিয়ান ফরোয়ার্ড মুসা আল-তামারি। ৬৯ মিনিটে কর্নার থেকে হেডে ব্যবধান বাড়ান এস্তেবাঁ লেপল। এর দুই মিনিট পর ক্রস থেকে বল জালে পাঠিয়ে পিএসজির হয়ে একটি গোল শোধ করেন দেম্বেলে।
শেষ দিকে বদলি হিসেবে নামা ব্রেল এমবোলোর গোলে নিশ্চিত হয় রেনের বড় জয়। এই জয়ে লিগ টেবিলে ২২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে দলটি। অন্যদিকে সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।
তবে শনিবার প্যারিস এফসির বিপক্ষে জিতলে শীর্ষস্থান পুনর্দখলের সুযোগ পাবে দ্বিতীয় স্থানে থাকা লঁস।
পিএসজির চেয়ে এক ম্যাচ কম খেলে ২ পয়েন্টে পিছিয়ে আছে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)