ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

একাই বল টেনে দুর্দান্ত গোল: নতুন বছরে প্রথম নৈপুণ্যে আলো ছড়ালেন মেসি

২০২৬ ফেব্রুয়ারি ০৮ ১১:৪৫:৫৮

একাই বল টেনে দুর্দান্ত গোল: নতুন বছরে প্রথম নৈপুণ্যে আলো ছড়ালেন মেসি

নতুন বছরেও যেন বদলায় না লিওনেল মেসির জাদু। প্রতিপক্ষের অর্ধ থেকে বল পেয়ে একাই ডিফেন্ডারদের কাটিয়ে অসাধারণ এক গোল উপহার দিলেন আর্জেন্টাইন সুপারস্টার। তার সেই চোখ ধাঁধানো গোলের লুটো ইন্টার মায়ামির প্রতিপক্ষ ছিল পরিচিত নাম—বার্সেলোনা, তবে এটি স্প্যানিশ ক্লাব নয়; ইকুয়েডরের ঐতিহ্যবাহী বার্সেলোনা এসসি।

গুয়াকুইলে প্রি–সিজন প্রস্তুতি ম্যাচে মেসি শুধু গোলই করেননি, আরও একটি গোল তৈরিতেও ভূমিকা রাখেন। কিন্তু তার এমন দুর্দান্ত পারফরম্যান্সেও জয় পায়নি ইন্টার মায়ামি। রুদ্ধশ্বাস লড়াই শেষে ম্যাচটি ২–২ গোলে ড্র হয়।

x কীভাবে এল মেসির জাদুকরী গোল?

৩১তম মিনিটে প্রতিপক্ষের মাঝমাঠে বল পান মেসি। বক্সে ঢোকার আগে দুজন ডিফেন্ডারকে বাম দিকে কাটিয়ে ঢুকে পড়েন তিনি। গোলরক্ষক ও আরেক ডিফেন্ডারের সামনে ঠান্ডা মাথায় বাঁ পায়ের নিখুঁত শটে বল পাঠান জালে। নতুন বছরের প্রথম গোলেই যেন পুরনো সেই ম্যাজিশিয়ান মেসিরই পুনরাবৃত্তি।

বার্সেলোনার বিপক্ষে পিছিয়ে পড়লেও ৪১ মিনিটে জোয়াও রোজাস সমতা ফেরান। তবে বিরতির ঠিক আগে আবারও মেসির ছোঁয়া। তার দারুণ ক্রস-ফিল্ড পাস থেকে গোল করেন মায়ামির মেক্সিকান ফরোয়ার্ড বার্তেরেম।

x ম্যাচে উত্তেজনার শেষ নেই

এক ঘণ্টা পর মেসিকে তুলে সুয়ারেজকে মাঠে নামান কোচ টাটা মার্তিনো। মায়ামি জয়ের খুব কাছে চলে গিয়েছিল। কিন্তু ৮৭তম মিনিটে লাল কার্ড দেখেন বদলি খেলোয়াড় ডেভিড আয়ালা। সেই সুযোগে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা এবং ৯০তম মিনিটে থমাস মার্তিনেজ গোল করে ম্যাচটি ড্র করে ফেলেন।

x দক্ষিণ আমেরিকা সফরে মায়ামির অবস্থা

দক্ষিণ আমেরিকায় তিন প্রস্তুতি ম্যাচে ইন্টার মায়ামি জিতেছে মাত্র একটিতে।x আলিয়াঞ্জা লিমার কাছে হারx অ্যাতলেতিকো নাসিওনালের বিপক্ষে জয় বার্সেলোনা এসসির সঙ্গে ড্র

নতুন মৌসুমের আগে তাদের শেষ ম্যাচটি শুক্রবার পুয়ের্তো রিকোতে ইন্দেপেনদিয়েন্তে দেল ভাল্লের বিপক্ষে।এমএলএস মৌসুম শুরু হবে ২১ ফেব্রুয়ারি, এলএএফসি’র মাঠে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ