ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

কম দামে সেরা মাইলেজের ১০টি জনপ্রিয় বাইক

২০২৫ নভেম্বর ১০ ১১:৪৩:৫৮

কম দামে সেরা মাইলেজের ১০টি জনপ্রিয় বাইক

বাংলাদেশে বাইক এখন শুধুই যাতায়াতের মাধ্যম নয়, এটি তরুণ রাইডারদের স্টাইল ও পারফরম্যান্সের প্রতীকও। বিশেষ করে ২ লাখ টাকার নিচের বাজেটের বাইকগুলোর মধ্যে অনেক মডেল রয়েছে, যেগুলো গতি, ডিজাইন ও ফিচারের দিক থেকে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে।

১. Bajaj Pulsar 150: দীর্ঘদিনের জনপ্রিয় বাইক। ১৫০ সিসি ইঞ্জিনে ১৩.৮ বিএইচপি শক্তি এবং ১৩.৪ এনএম টর্ক উৎপন্ন হয়। শহরে মাইলেজ ৪৫ কিমি/লিটার, হাইওয়েতে ৫০ কিমি। দাম ১,৯৯,৮৫০ টাকা।

২. TVS Apache RTR 160 2V: ‘গতির রাজা’ নামে পরিচিত এই মডেলটি ১৬০ সিসি ইঞ্জিন থেকে ১৫.২ বিএইচপি শক্তি ও ১৩.১ এনএম টর্ক দেয়। শহরে ৪০ কিমি, হাইওয়েতে ৪৫ কিমি মাইলেজ। দাম ১,৮৯,৯০০ টাকা।

৩. Hero Thriller 160R: ১৬০ সিসি ইঞ্জিন, ১৫ বিএইচপি শক্তি, ১৪ এনএম টর্ক। শহরে মাইলেজ ৪০, হাইওয়েতে ৪৫ কিমি। সিঙ্গেল ডিস্ক এবিএস ভার্সনের দাম ২,০০,০০০ টাকা।

৪. Hero Hunk 150R Dual Disc: মাসকুলার লুক ও মজবুত পারফরম্যান্স। ১৫০ সিসি ইঞ্জিন, ১৪.১ বিএইচপি শক্তি, ১২.৬ এনএম টর্ক। শহরে ৪০ কিমি, হাইওয়েতে ৪৫ কিমি মাইলেজ। দাম ১,৯৩,৫০০ টাকা।

৫. Suzuki Samurai 150: শক্তিশালী কিন্তু সাশ্রয়ী। ১৫০ সিসি ইঞ্জিন, ৮.১ বিএইচপি শক্তি, ১১.৫ এনএম টর্ক। শহরে ৪০ কিমি, হাইওয়েতে ৪৫ কিমি মাইলেজ। দাম ১,৪৯,৯৫০ টাকা।

৬. Lifan KPR 150: ফুল ফেয়ারিং স্পোর্টস বাইক। ১৫০ সিসি ইঞ্জিন, ১৪.৫ বিএইচপি শক্তি, ১৪.৮ এনএম টর্ক। শহরে ৪০, হাইওয়েতে ৪৫ কিমি মাইলেজ। দাম ১,৯৯,০০০ টাকা।

৭. Loncin GP 150: স্পোর্টি লুকের বাইক। ১৫০ সিসি ইঞ্জিন, ১৪.৮ বিএইচপি শক্তি, ১৪ এনএম টর্ক। শহরে মাইলেজ ৩৫ কিমি, হাইওয়েতে ৪০ কিমি। দাম ১,৮৫,০০০ টাকা।

৮. CFMOTO 150NK: স্টাইলিশ নেকেড লুক, ইউরোপিয়ান ডিজাইনের ছোঁয়া। ১৫০ সিসি ইঞ্জিন, ১৪.১ বিএইচপি শক্তি, ১২.২ এনএম টর্ক। শহরে ৪০ কিমি, হাইওয়েতে ৪৫ কিমি মাইলেজ। দাম ১,৯০,০০০ টাকা।

৯. Knight Rider V2: বাজেট সেগমেন্টে রেসিং-টাইপ বাইক। ১৫০ সিসি ইঞ্জিন, ১১.৯৩ বিএইচপি শক্তি, ১২.২ এনএম টর্ক। সর্বোচ্চ গতি ১২০ কিমি। দাম ১,৬৭,০০০ টাকা।

১০. Bolt 165R: স্পোর্টি কালার ও শক্তিশালী ১৬৫ সিসি ইঞ্জিন। শক্তি প্রায় ১৩.১ বিএইচপি ও ১৩ এনএম টর্ক। শহরে গড়ে মাইলেজ ৪০ কিমি/লিটার। দাম ১,৮৯,০০০ টাকা।

এই দশটি বাইক ২ লাখ টাকার নিচে পারফরম্যান্স, মাইলেজ ও ডিজাইনের ক্ষেত্রে সেরা পছন্দের মধ্যে শীর্ষে রয়েছে। তরুণ রাইডাররা এই বাজেটের বাইকগুলোর মধ্যে তাদের স্টাইল এবং রাইডিং অভিজ্ঞতা অনুযায়ী পছন্দ করতে পারেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত