ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো আর্জেন্টিনা বনাম মরক্কোর ম্যাচ

২০২৫ অক্টোবর ২০ ০৮:০৯:৩৮

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো আর্জেন্টিনা বনাম মরক্কোর ম্যাচ

ফুটবল বিশ্বে এক নতুন ইতিহাস লিখল মরক্কো। আর্জেন্টিনাকে ২–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে আফ্রিকার এই উদীয়মান দল। সোমবার চিলির সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নেয় তারা।

শুরু থেকেই মরক্কোর তরুণ খেলোয়াড়রা আক্রমণাত্মক ফুটবল উপহার দেন। ম্যাচের ১২তম মিনিটেই গোল পেয়ে যায় দলটি—ইয়াসির জাবিরি নিখুঁত শটে বল পাঠান জালে।এর ১৭ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন একই খেলোয়াড়। ওথমান মামার দারুণ পাস থেকে আবারও গোল করেন জাবিরি, যা শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আক্রমণ করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও মরক্কোর রক্ষণভাগ ও গোলরক্ষক ছিলেন অপ্রতিরোধ্য। শেষ পর্যন্ত ২–০ গোলেই জয় নিশ্চিত করে ‘অ্যাটলাস কাবস’ নামে পরিচিত মরক্কোর অনূর্ধ্ব–২০ দলটি।

এর আগে সেমিফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবার ফাইনালে উঠেছিল মরক্কো। অন্যদিকে, কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে নবমবারের মতো শিরোপার লড়াইয়ে ওঠে আর্জেন্টিনা। তবে মরক্কোর তরুণদের কাছে পরাজিত হয়ে সপ্তম শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলো না ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নদের।

এই জয়ের মধ্য দিয়ে ২০০৯ সালের পর প্রথম আফ্রিকান দেশ হিসেবে অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ জিতল মরক্কো। সর্বশেষ এই অর্জন করেছিল ঘানা।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কলম্বিয়া ১–০ গোলে ফ্রান্সকে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় স্থান দখল করে।

পুরো ম্যাচজুড়ে স্টেডিয়াম ভরিয়ে দেয় মরক্কোর হাজারো সমর্থক। পতাকা উড়িয়ে ও গান গেয়ে তারা উদযাপন করে দেশের ইতিহাসগড়া এই জয়। দুই দশক পর অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে ফিরে এসে প্রথম অংশগ্রহণেই শিরোপা জিতে মরক্কো ফুটবলের নতুন অধ্যায় শুরু করল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ