ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বড় সিদ্ধান্ত
এতদিন ভারতের মাটিতেই নিজেদের হোমগ্রাউন্ড হিসেব খেলত আফগানিস্তান ক্রিকেট বোর্ড। গ্রেটার নয়ডা, লখনউ, দেরাদুনে মূলত হোম ম্য়াচগুলো খেলত আফগানিস্তান। কিন্তু এবার আর ভারতে নয়। আগামী পাঁচ বছরের জন্য নতুন হোমগ্রাউন্ড বেছে নিল AFC।
আবুধাবিতে আগামী ২০২৯ সাল পর্যন্ত যাবতীয় হোমম্য়াচ খেলবেন রশিদ, ইব্রাহিমরা। আফগানিস্তানের ‘এ’ দলের এবং বয়সভিত্তিক প্রতিযোগিতার সব ম্যাচও হবে সেখানে। আবুধাবি স্পোর্টস হাবের সঙ্গে চুক্তি সেরেছেন আফগানিস্তান ক্রিকটে বোর্ডের কর্তারা।
নয়ডায় নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ম্য়াচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছিল। এরপরই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। টানা বৃষ্টিতে খেলা চালানোই সম্ভব হয়নি। এসিবির কর্তারাও মাঠের হাল দেখে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এছাড়া বিসিবিরও প্রচুর আর্থিক ক্ষতি হয়েছিল। দু-পক্ষের আলোচনাতেই অবশেষে হোমগ্রাউন্ড বদলে ফেলার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
আবুধাবি ক্রিকেট অ্য়ান্ড স্পোর্টস হাবের চিফ এগজিকিউটিভ ম্য়াট বাউচার বলছেন, ''বিশ্বের সেরা ক্রিকেটাররা আমাদের এখানে খেলে গিয়েছে। আফগানিস্তান ক্রিকেট দলকে স্বাগত জানাতে পেরে আমরা অভিভূত। ওরা এখানে আগামী পাঁচ বছর হোম গ্রাউন্ড হিসেবে খেলবে। এসিবির সঙ্গে চুক্তি করতে পেরে আমরা খুব খুশি।''
উল্লেখ্য, কোভিডের আগে থেকেই ভারতে হোমম্য়াচগুলো খেলত আফগানিস্তান ক্রিকেট দল। নিজেদের দেশে ক্রিকট পরিকাঠামো একেবারেই উন্নতমানের না হওয়ায় প্রস্তুতি সারতে অসুবিধে হত ক্রিকেটারদের। এমনকী আফগানিস্তানে রাজনৈতিক আবহও একেবারেই সুখকর নয়। এই অবস্থায় ক্রিকেট খেলাটা একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল রশিদ খান, নূর আহমেদ, মহম্মদ নবিদের জন্য
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড