ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দিন, শূন্য রান করে গড়লেন ভয়ঙ্কর রেকর্ড
আইপিএলে লজ্জার এক রেকর্ডে নাম লিখিয়েছেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। মঙ্গলবার (২৫ মার্চ) গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে গিয়ে শূন্য রান আউট হয়ে যান তিনি, এবং এই শূন্য রানেই আইপিএলে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ড গড়েন ম্যাক্সওয়েল।
এখন আইপিএলে ১৯টি শূন্য রানে ফিরে যাওয়ার রেকর্ডটি এককভাবে নিজের করে নিয়েছেন ম্যাক্সওয়েল। মঙ্গলবার পাঞ্জাবের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে ফিরে যান তিনি। সাই কিশোরের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে তিনি আউট হন।
ম্যাক্সওয়েল ১৩০ ইনিংসে এবার ১৯তম শূন্য রান করেন, এবং এর ফলে তিনি এককভাবে এই রেকর্ডের মালিক হন। এর আগে যৌথভাবে রোহিত শর্মা ও দীনেশ কার্তিকের সঙ্গে সর্বোচ্চ ডাকের রেকর্ড ছিল, তবে এখন এই রেকর্ডটি শুধুমাত্র ম্যাক্সওয়েলের।
আইপিএলের গত আসরে ম্যাক্সওয়েল খুব একটা ভালো পারফর্ম করেননি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১০ ম্যাচে মাত্র ৫২ রান করেছিলেন, যার কারণে বেঙ্গালু্রু তাকে ছেড়ে দেয়। এরপর নিলামে ৪ কোটি ৮০ লাখ রুপিতে তাকে কেনে পঞ্জাব। তবে নতুন দলের হয়ে তার শুরুটা ভালো হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড