ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
তামিমের সর্বশেষ অবস্থা জানালেন চিকিৎসকরা
হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল হাসপাতালে ভর্তি হওয়া বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সার্বিক অবস্থা 'আশাব্যঞ্জক'। তবে এই মুহূর্তে তাকে অন্য কোথাও 'মুভ করা খুবই রিস্কি' বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গাজীপুরের কেপিজে স্পেশালাইডজ হাসপাতালে আছেন তামিম। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানালেন, 'ক্রিটিক্যাল পিরিয়ড' পেরিয়ে তামিম এখন অনেকটাই সুস্থ আছেন।
তবে তাকে আগামী কিছুদিন সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে মুভ করা তার জন্য খুব-ই রিস্কি, সে বিষয়টা নিয়ে তামিম ইকবালের সাথেও তাদের আলাপ হয়েছে।
কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মিডিয়া পরিচালক ড. রাজীব হাসান সংবাদ সম্মেলনে বলেন, 'একটা ক্রিটিক্যাল পিরিয়ডে তিনি ছিলেন। পুরোপুরি না হলেও এই ক্রিটিক্যাল পিরিয়ড পেরিয়ে এসেছি আমরা।
উনি (তামিম) সুস্থ আছেন, খাওয়া দাওয়া করছেন। সবার সঙ্গে কথা বলছেন। আমরা খুব সুন্দরভাবে উনাকে ছেড়ে দিতে পারব। কখন ছেড়ে দেব এটা উনাদের পারিবারিক সিদ্ধান্ত।
হাসপাতালের পক্ষ থেকে আরো জানানো হয়, প্রাথমিকভাবে তামিম ইকবারের হার্টে যে পিসিআই হয়েছে (হার্টের ব্লক খোলার চিকিৎসা পদ্ধতি), তাতে কখনো কখনো একটু রিয়্যাকশন হতে পারে। যে রিংটা লাগানো হয়েছে তা সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে, ডাক্তারি ভাষায় যাকে থ্রম্বোসিস বলা হয়। যদিও পরিসংখ্যানে এটি হওয়ার সম্ভাবনা কম, তবে সেই আশঙ্কা বা ঝুঁকি রয়েছে। ওই ঝুঁকি নিয়ে তামিম ইকবালের পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কথা হয়েছে।
গতকাল সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে বুকে তীব্র ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। পরে বিকেএসপির পাশে কেপিজে হাসপাতালে নেওয়া হয় তাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড