ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
যে কারনে তামিমের কাছে ছুটে গেলেন সাকিবের বাবা-মা
বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ওপেনার তামিম ইকবাল বর্তমানে সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন। গত সোমবার রাতে হার্ট অ্যাটাক হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়, এবং পরবর্তীতে চিকিৎসকদের মাধ্যমে জানা যায় যে তার হার্টে ব্লক ধরা পড়েছে। তামিমের শারীরিক অবস্থার উন্নতি হলেও, চিকিৎসকরা তাকে আরও ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখছেন। তামিমের জন্য দেশের ভক্ত, সমর্থকরা দোয়া করছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
এদিকে, তামিমকে দেখতে হাসপাতালে গিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান'র বাবা-মা। মাশরুর রেজা ও শিরীন আক্তার আজ দুপুরে কেপিজে হাসপাতালে পৌঁছেছেন। বিসিবির একটি সূত্র জানিয়েছে, তারা তামিমের সঙ্গে কিছু সময় কাটিয়ে তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
সাকিব নিজেও তার বন্ধু তামিমের জন্য দোয়া চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, "আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।"
তিনি আরও লেখেন, "তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।"
গতকাল রাতে সাকিব তার পোস্টে আরও বলেছেন, "তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।"
প্রসঙ্গত, প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল, যা নিয়ে সারা দেশের ক্রিকেটপ্রেমীরা উদ্বিগ্ন হয়ে আছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড