ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ডিপিএলে কম পারিশ্রমিকের প্রতিবাদে মুখ খুললেন লিটন দাস
বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন দাসের সাম্প্রতিক মন্তব্য নিয়ে ক্রিকেট মহলে চলছে তুমুল আলোচনা। ডিপিএলের মতো দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট লিগে মাত্র ৫০ হাজার টাকায় খেলা কীভাবে সম্ভব, সেই প্রশ্ন তুলেছিলেন লিটন। তবে এবার লিটন নিজেই জানালেন, বিষয়টি ছিল মূলত সতীর্থদের স্বার্থে।
লিটনের মতো তারকা ক্রিকেটারের আয় তুলনামূলকভাবে ভালো। জাতীয় দলের হয়ে খেলার সুবাদে তাঁর আর্থিক অবস্থানও বেশ শক্ত। কিন্তু লিটন মনে করেন, দেশের অধিকাংশ ক্রিকেটার ডিপিএল থেকেই রোজগারের বড় অংশ সংগ্রহ করে থাকে। তাই এই লিগের পারিশ্রমিক যদি কমতে থাকে, তবে তাঁদের জীবিকায় বড় ধরনের প্রভাব পড়তে বাধ্য।
পারিশ্রমিক বাড়ানোর আহ্বান লিটনের:বিডিক্রিকটাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে লিটন দাস বলেন, “আমি কয়দিন আগে ৫০ হাজার টাকার একটা বিষয় বলেছিলাম। আমি তো ৫০ হাজার টাকায় খেলি না। আমি এর থেকে বেশি টাকায় ক্রিকেট খেলি। সাথে আবার জাতীয় দলের সাথে থাকি। আমার কিন্তু মোটামুটি একটা আয় আছে। আমি এ কথা এ কারণেই বলেছিলাম—যে খেলোয়াড়দের রোজগার এখান থেকেই হয়; কয়েকজন আন্তর্জাতিক খেলোয়াড় ও বিপিএলের খেলোয়াড় বাদ দিলে বাংলাদেশের বেশিরভাগ খেলোয়াড় ডিপিএলের ওপর ভরসা করে।”
তিনি আরও বলেন, “ক্রিকেট খেলা চালিয়ে যেতে হলে খেলোয়াড়দের নিজেদের ফিটনেস ও শারীরিক অবস্থা ঠিক রাখতে বড় ধরনের পরিশ্রম করতে হয়। শুধু তাই নয়, ক্রিকেটের প্রয়োজনীয় গিয়ার্সের দামও দিন দিন বাড়ছে। একটা ভালো ব্যাট কিংবা জুতা কেনার খরচ এখন অনেক বেশি। অথচ পুরো মৌসুম খেলে যদি সামান্য পারিশ্রমিক পাওয়া যায়, তাহলে খেলোয়াড়রা কীভাবে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করবে?”
ডিপিএলের মাঠের ক্রিকেটে খুশি লিটন:পারিশ্রমিক ইস্যুতে অসন্তুষ্টি থাকলেও এবারের ডিপিএলের মাঠের ক্রিকেট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন লিটন দাস। প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের কারণে পয়েন্ট টেবিলেও জমে উঠেছে লড়াই। লিটনের মতে, প্রতি বছর কিছু দল পয়েন্ট টেবিলে অনেক এগিয়ে থাকে, বাকি দলগুলো থাকে নিচের দিকে। কিন্তু এবার বেশিরভাগ দলই সমানভাবে লড়াই করছে, বড় দলগুলোও কিছু ম্যাচে হেরে বসেছে।
লিটনের এই মন্তব্যে একদিকে যেমন ভক্তরা সমর্থন জানিয়েছেন, অন্যদিকে সমালোচকরাও প্রশ্ন তুলেছেন দেশের ঘরোয়া ক্রিকেটের কাঠামো নিয়ে। ডিপিএলের মতো বড় আসরে পারিশ্রমিকের এ রকম হ্রাস পেলে ক্রিকেটারদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলেই মনে করছেন অনেকে। এখন দেখার বিষয়, লিটনের এই আহ্বান ঘরোয়া ক্রিকেটের আয়োজকদের কোনো সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে কি না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড