ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
সাকিবের ভিডিও ভাইরাল, বাংলাদেশের আইনের তোয়াক্কা করলো না সাকিব
ক্রিকেট মাঠে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন সাকিব আল হাসান। সম্প্রতি বোলিং অ্যাকশনের বৈধতা ফিরে পাওয়ার পর তাঁর মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন ভক্তরা। তবে ক্রিকেটীয় আলোচনার বদলে এবার তিনি খবরের শিরোনামে এসেছেন সম্পূর্ণ ভিন্ন কারণে। নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।
গতকাল সাকিব তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, তিনি একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে অংশ নিচ্ছেন। শুধু তাই নয়, ভিডিওতে স্পষ্টভাবে মানুষকে সেই সাইটে বেটিং করার আহ্বান জানাতেও দেখা গেছে।
এদিকে, বাংলাদেশে যেকোনো ধরনের জুয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অনুযায়ী বেটিং সাইটের প্রচারণা বা এতে অংশ নেওয়াও বেআইনি। কিন্তু দেশের আইনের তোয়াক্কা না করেই সাকিবের এমন বিজ্ঞাপন প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ হয়েছেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। অনেকেই মনে করছেন, দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকার এমন কর্মকাণ্ড তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
এর আগেও সাকিব এমন বিতর্কে জড়িয়েছিলেন। ২০২২ সালে সেরোগেট বেটিং সাইটের বিজ্ঞাপন করার কারণে কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাপের মুখে ভুল স্বীকার করে বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ান সাকিব। সেই সময় বিসিবির কেন্দ্রীয় চুক্তির আওতায় ছিলেন এই অলরাউন্ডার।
তবে এ বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান। রাজনৈতিক পরিস্থিতির পটপরিবর্তনের পর থেকে তিনি দেশেও ফেরেননি। এই পরিস্থিতিতে আবারও জুয়ার বিজ্ঞাপনে অংশ নেওয়ার ঘটনায় বিসিবির পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে চলছে আলোচনা।
প্রশ্ন উঠছে, দেশের আইন উপেক্ষা করে একজন আন্তর্জাতিক তারকা কীভাবে প্রকাশ্যে এমন বিজ্ঞাপন প্রচার করতে পারেন? এই ঘটনার পর সাকিবের ক্রিকেটীয় ক্যারিয়ারেও কোনো প্রভাব পড়তে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড