ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শাহরুখ-প্রিয়াংকা মুখোমুখি, আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে বড় চমক
২০২৫ আইপিএলের পর্দা উঠতে যাচ্ছে আজ। রাতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জৌলুসপূর্ণ এই আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার আগে সন্ধ্যায় ইডেন গার্ডেনসে হবে টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে বলিউড তারকাদের নিয়ে বসবে তারার হাট।
বলিউড তারকাদের ঢল
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে শুক্রবার সন্ধ্যায় কলকাতায় এসেছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। তার সঙ্গে দেখা মেলে ম্যানেজার পূজা দাদলানির।
শাহরুখ খান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বলিউডের বড় তারকা সালমান খান, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর এবং সঞ্জয় দত্তের। শোনা যাচ্ছে, অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াও অনুষ্ঠানে থাকতে পারেন।
শাহরুখ-প্রিয়াংকার সম্ভাব্য মুখোমুখি
প্রিয়াংকা চোপড়ার উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছে নানা গুঞ্জন। প্রায় দুই দশক পর শাহরুখ-প্রিয়াংকার মুখোমুখি হওয়া নিয়ে বলিপাড়ায় চলছে আলোচনা। একসময় তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা গেলেও বর্তমানে প্রিয়াংকা মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা এবং নিক জোনাসকে বিয়ে করে সুখে ঘরকন্না করছেন।
প্রিয়াংকার বলিউডে দীর্ঘ সময় ধরে সেভাবে কাজ না পাওয়ার পর হলিউডে সফল ক্যারিয়ার গড়ার গল্প কারও অজানা নয়। তবে শাহরুখের সঙ্গে প্রিয়াংকার নাম জড়ানোর অতীতের গুঞ্জন নতুন করে চর্চার জন্ম দিয়েছে। দর্শকের মনে প্রশ্ন, দুই দশক পর কি তিলোত্তমার মঞ্চে ফের মুখোমুখি হচ্ছেন শাহরুখ-প্রিয়াংকা?
গানে-নাচে জমবে মঞ্চ
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে গানের মঞ্চ মাতাবেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল এবং করণ আউজলা। নাচের পরিবেশনায় থাকবেন দিশা পাটানি, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ান। সব মিলিয়ে ইডেন গার্ডেনসে আজ বসতে চলেছে তারকাদের মিলনমেলা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাত আটটায় শুরু হবে আইপিএলের প্রথম ম্যাচ। আবহাওয়ার কারণে উদ্বোধনী অনুষ্ঠান কিংবা ম্যাচে কোনো বিঘ্ন ঘটে কিনা, সেটাই এখন দেখার বিষয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড