ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বাতিল হতে পারে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান
কলকাতায় অনুষ্ঠিতব্য আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে তৈরি হয়েছে গভীর শঙ্কা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত এই জমকালো অনুষ্ঠান ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে বাতিল হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, সন্ধ্যার আগে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কলকাতার উপর দিয়ে। এছাড়া সঙ্গী হতে পারে মাঝারি ধরনের বৃষ্টিও। সকাল থেকে আকাশের মুখ ভার থাকা অবস্থায় সন্ধ্যায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় বলিউডের একঝাঁক তারকার অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা। পারফর্ম করবেন জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি, সঙ্গীতে মাতাবেন শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিং। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে আছেন খোদ বলিউড বাদশাহ শাহরুখ খান।
ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানটি এক ঘণ্টা ধরে চলার কথা থাকলেও আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করছে পুরো আয়োজনের সফলতা। বল গড়ানোর কথা রয়েছে রাত আটটায়, যেখানে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
তবে যদি বৃষ্টি চলতে থাকে, তাহলে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও ম্যাচের উপরও পড়তে পারে প্রভাব। ইডেন গার্ডেন্সের পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো হলেও প্রবল বৃষ্টির কারণে ম্যাচ শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে।
সবমিলিয়ে এখন চোখ রাখতে হবে কলকাতার আকাশের দিকে। বৃষ্টি যদি সরে দাঁড়ায়, তবেই সম্পূর্ণ আয়োজন সফল হওয়ার সুযোগ রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড