ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
খোঁজ পাওয়া গেছে নাজমুল হাসান পাপনের
লন্ডনে অবস্থান করছেন বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। মঙ্গলবার (১৮ মার্চ) সেন্ট্রাল লন্ডনের একটি অভিজাত হোটেলের কাছে সুপারস্টোর সেইন্সবারিতে কেনাকাটা করতে দেখা যায় তাকে।
সরকার পরিবর্তনের পর ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন আওয়ামী লীগের অনেক নেতা। কেউ এসেছেন মাল্টিপল এন্ট্রির ভ্রমণ ভিসায়, আবার কেউ বিনিয়োগকারীসহ অন্য ভিসায়।
সূত্রমতে, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু বর্তমানে অবস্থান করছেন সুইজারল্যান্ডে। অন্যদিকে পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশেও আওয়ামী লীগ নেতাদের উপস্থিতির খবর পাওয়া গেছে। এ ছাড়া, সৌদিতেও অনেকে বছরের ভিসা নিয়ে অবস্থান করছেন।
দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও আওয়ামী লীগের দাপুটে নেতাদের দেখা গেছে। লন্ডনে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করা নেতাদের মধ্যে সাবেক এমপি রনজিত চন্দ্র সরকার ও বিধান কুমার সাহার নাম পাওয়া গেছে। তাদের মধ্যে একজনের অ্যাসাইলাম আবেদন ইতোমধ্যে মঞ্জুর হয়েছে। তিনি এখন তার স্ত্রী-সন্তানকে ব্রিটেনে আনার চেষ্টা করছেন।
লন্ডনে বর্তমানে অবস্থানরত অন্য নেতাদের মধ্যে আছেন খালিদ মাহমুদ চৌধুরী, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার।
অনেকে লন্ডনে দলীয় অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আবার কেউ কেউ নীরবে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাচ্ছেন, এড়িয়ে যাচ্ছেন নেতাকর্মীদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড