ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আইপিএল শুরুর আগেই কপাল পুড়লো হার্দিকের
আগামী শনিবার শুরু হচ্ছে ভারতের সবচেয়ে বড় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৫ আসর। প্রথম ম্যাচে রোববার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এই ম্যাচে খেলতে পারবেন না।
স্লো ওভার-রেটের কারণে আইপিএলের গত আসরে এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েন হার্দিক পান্ডিয়া। ফলে এবারের আইপিএলের প্রথম ম্যাচে তার সার্ভিস পাবে না মুম্বাই। তার পরিবর্তে দলের নেতৃত্বের দায়িত্ব সামলাবেন তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। বিষয়টি নিশ্চিত করেছেন দলের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে।
হার্দিক পান্ডিয়া বলেছেন, ‘আমি না থাকলে সূর্যই মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন। এই ফরম্যাটে সে যোগ্য এবং প্রথম পছন্দ। সূর্যই সেরা বিকল্প। আমি ভাগ্যবান যে দলের মধ্যে তিনজন অধিনায়ক রয়েছেন। যা আমার আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে দেয়। কোনও দরকার পড়লে আমি এই তিনজনের কাছে যেতে পারব। তাদের অভিজ্ঞতা প্রচুর এবং তারা আমার পাশে দাঁড়াবেন।’
নিষেধাজ্ঞা প্রসঙ্গে হার্দিক আরও বলেন, ‘এটা আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। গত বছর যা ঘটেছিল, তা খেলারই অংশ। দুই মিনিট দেরিতে আমরা ওভার শেষ করেছিলাম। এর পরিণতি কি হতে পারে, সেটা তখন পুরোপুরি বুঝিনি। তবে নিয়ম মানতে হয়, আর সেটাই মানতে হচ্ছে।’
তবে হার্দিক পান্ডিয়া ছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্স দলে রয়েছেন আরও তিনজন আন্তর্জাতিক মানের অধিনায়ক। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা রোহিত শর্মা, যিনি টিম ইন্ডিয়ার টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক। সূর্যকুমার যাদব ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। এছাড়াও দলে রয়েছেন জাসপ্রীত বুমরাহ, যারও ভারতীয় দলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে।
মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতি কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দল কীভাবে পারফর্ম করে তা নিয়েও ক্রিকেটপ্রেমীদের কৌতূহল রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড