ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
১০০ চার ও ৫০ ছক্কার স্বপ্ন দেখালেন নাঈম শেখ
ঢাকা প্রিমিয়ার লিগে(ডিপিএল) দারুণ ফর্মে আছেন নাঈম শেখ। চলতি ডিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক এই ক্রিকেটার। ব্যাটিংয়ে ধারাবাহিক পারফর্ম করেছেন নিয়মিতই। এবার নিজেকে নিজে চ্যালেঞ্জ দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
ঢাকা প্রিমিয়ার লিগের এখন পর্যন্ত হওয়া ৬ ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম শেখ। ঈর্ষণীয় ৫৯.১৭ গড়ে ৩৫৫ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। জাতীয় দলে খেলার সময় নাঈমের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন থাকলেও ডিপিএলে সেখানে দারুণ উন্নতি করেছেন এই ব্যাটার৷ ১১২.৩৪ স্ট্রাইক রেটে ব্যাটিংয়ের পাশাপাশি সেঞ্চুরি করেছেন একটি৷ সেঞ্চুরির ওই ইনিংসেই করেছেন ১২৫ বলে ১৭৬ রান যা তার ক্যারিয়ার।
এর আগে থেকেই বেশ ছন্দে ছিলেন নাঈম। নভেম্বরে জাতীয় লিগের প্রথম শ্রেণির ম্যাচে ৪৭১ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক, গত ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টিতে ৩১৬ রান করে আবারও হন সর্বোচ্চ রানসংগ্রাহক। সবশেষ বিপিএলে ৫১১ রান করে যথারীতি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক।সবমিলিয়ে আত্মবিশ্বাসী নাঈম এবার চ্যালেঞ্জ দিয়েছেন নিজেকে।
নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে নাঈম নিজের লক্ষ্য নির্ধারণ করেছেন ১০০ চার ও ৫০ ছক্কা হাঁকানোর।নাঈম লিখেছেন, " আমি চলমান ঢাকা প্রিমিয়ার লিগে ১০০টি চার ও ৫০টি ছক্কা হাঁকাতে চাই। আমার চ্যালেঞ্জ আমার নিজের সাথে। আমি কী করতে পারব? আপনি কি মনে করেন?"
ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। অফফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি লিটন দাসেরও৷ ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমও এখনো তেমন আঁচড় কাটতে পারেননি। সবমিলিয়ে ধারাবাহিক পারফর্ম করে জাতীয় দলে ফেরার বড় দাবিদার হয়ে উঠছেন নাঈম।
নিজের লক্ষ্য পূরণের জন্য এখনো অনেকগুলো ম্যাচ পাবেন প্রাইম ব্যাংকের এই ক্রিকেটার। এরইমধ্যে ৩৪টি চার ও ১৭টি ছক্কা হাঁকিয়েছেন নাঈম। নিজের দেওয়া চ্যালেঞ্জ পূরণ করতে পারলে জাতীয় দলের বন্ধ দরজাটা হয়ত আবারও খুলে যেতে পারে এই ওপেনারের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড