ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
তরুণ ক্রিকেটার নাহিদ রানার জন্য নতুন দু:সংবাদ
বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে পিএসএলে খেলার সুযোগ পেলেও তাকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ার্কলোড ম্যানেজম্যান্ট এবং আসন্ন জিম্বাবুয়ে সিরিজের কথা মাথায় রেখে বিসিবি এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
আগামী ১১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে পিএসএলের নতুন আসর। নিলামে পেশোয়ার জালমি নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে। তবে জিম্বাবুয়ে সিরিজের সূচি ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে বিসিবি তার আবেদনের বিষয়ে সতর্ক সিদ্ধান্ত নিতে চাইছে।
পিএসএলে জালমি তাদের শেষ লিগ ম্যাচ খেলবে ৭ মে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ মে। অপরদিকে, জিম্বাবুয়ে দল বাংলাদেশে আসবে ১৫ এপ্রিল। সিলেটে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল এবং দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল চট্টগ্রামে। ফলে এই সূচির সাথে নাহিদের পিএসএল খেলার সম্ভাবনা কমে আসছে।
বিসিবির সাম্প্রতিক বোর্ড মিটিংয়ে খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেওয়ার ব্যাপারে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত নাহিদের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
এদিকে, তরুণ এই পেসারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘আমার মনে হয়, বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আমাদের ক্রিকেটাররা যদি খেলা শুরু করে, তাহলে ভালো একটা অভিজ্ঞতা তৈরি হবে। দায়িত্ব নেওয়া শেখা যাবে এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার অভিজ্ঞতা পাওয়া যাবে। আশা করব, এই ধরনের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটাররা সামনের দিকে খেলার সুযোগ পাবে।’
নাহিদ রানার পিএসএল খেলার অনুমতি পাওয়া নিয়ে এখন সবাই তাকিয়ে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ