ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ক্রিকেট দলের ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশ, বিমানবন্দরে আটক ১৫ বাংলাদেশি
ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশের সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৭ মার্চ ) তাদের আটক করে সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা বিভাগ।
মঙ্গলবার (১৮ মার্চ) একেপিএস এক বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেট দলের ছদ্মবেশে ১৫ জন বাংলাদেশির মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়।
একেপিএস জানিয়েছে, ১৫ জনের দলটি ক্রিকেটারদের পোশাক পরে এবং টুর্নামেন্টের আমন্ত্রণপত্র উপস্থাপন করে কর্তব্যরত কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তবে, তদন্তে দেখা গেছে যে চিঠিটি ভুয়া। দাবি করা হয়েছে, ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত কোনো ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার কথা ছিল না।
আরও সন্দেহজনকভাবে, তারা একজন ‘স্পন্সর’কে জামিনদার হিসেবে নেওয়ার চেষ্টা করেছিল। তবে উপস্থিত ব্যক্তি স্বীকার করেছেন যে, তার কাছে টুর্নামেন্ট সম্পর্কে কোনো তথ্য ছিল না এবং তিনি শুধু একটি কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।
তদন্তে দেখা গেছে, তারা ক্রিকেট খেলোয়াড় ছিল এমন কোনো দৃঢ় প্রমাণ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তারা খেলোয়াড়দের ছদ্মবেশে অন্য উদ্দেশে মালয়েশিয়ায় প্রবেশের জন্য একটি সিন্ডিকেটের অংশ ছিল।
একেপিএস তাদের সবার বিরুদ্ধে নট টু ল্যান্ড (এনটিএল) ব্যবস্থা নিয়েছে এবং অভিবাসন বিধি অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একেপিএস সতর্ক করে দিয়েছে, যে কোনো ব্যক্তি বা সিন্ডিকেট অবৈধ কাজ বা মানবপাচারের মতো অন্যান্য উদ্দেশে ক্রীড়া ভিসার অপব্যবহারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দেশের অভিবাসন ব্যবস্থার নিরাপত্তা এবং অখণ্ডতা বজায় রাখাতে কর্তৃপক্ষ সজাগ দৃষ্টি রাখছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড