ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শেষ হলো ম্যাচ, ব্রাজিলের কাছে পাত্তাই পেলো না আর্জেন্টিনা
ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই মানেই বাড়তি উত্তেজনা। যে রোমাঞ্চ মাঠ থেকে ছড়িয়ে যায় মাঠে বাইরেও। এমনকি হাজার মাইল দূরের এই উপমহাদেশেও উত্তাপ ছড়ায় সেলেসাও-আলবিসেলেস্তেদের লড়াই। ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবার মুখোমুখি হয়েছিল ক্রিকেটে।
আজ সোমবার (১৭ মার্চ) বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৪ রানের বেশি করতে পারেনি আর্জেন্টিনা। দলের হয়ে সর্বোচ্চ ২৩ বলে ১১ রান করেছেন স্টোকস।
স্টোকস ছাড়া আর্জেন্টিনা আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। লোলো করেছেন ১১ বলে ৯ রান ও সসা করেছেন ২১ বলে ৯ রান। ব্রাজিলের হয়ে ১২ রানে ৫ উইকেট শিকার করে দিনের সেরা বোলার ন্যাখিমেন্টো।
৫৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩৩ বল হাতে রেখেই ৬ উইকেটের বড় জয় পেয়েছে ব্রাজিল। তাদের হয়ে সর্বোচ্চ ৪২ বলে অপরাজিত ২৭ রান করেছেন আভেরি। তাছাড়া ন্যাখিমেন্টো করেছেন ১৫ বলে ১০ রান।
এই ম্যাচটি আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের অংশ। আমেরিকা অঞ্চল থেকে এই বাছাই পর্বে অংশ নিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা।
এই আসরে দুই দলেরই শেষ ও ষষ্ঠ ম্যাচ ছিল এটি। আসরে ছয় ম্যাচে দুই জয়ের বিপরীতে চার হার ব্রাজিলের। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে আছে তারা। সমান ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে আসর শেষ করল আর্জেন্টিনা।
উল্লেখ্য, গ্লোবাল কোয়ালিফায়ারে যাওয়ার সম্ভাবনা দুই দলের আগেই শেষ হয়ে গেছে। ফলে এখানেই শেষ হচ্ছে তাদের বিশ্বকাপের পথচলা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড