ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
এশিয়ান লিজেন্ডস লিগে পেরেরার বিধ্বংসী ব্যাটিং, ৬ ছক্কায় গড়লেন নতুন রেকর্ড
ক্রিকেটের ছোট সংস্করণ টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার ঝড়। তবে সেই ঝড়ে পুরো ওভারজুড়ে ছক্কার বন্যা দেখা মেলে খুব কম। সেই বিরল কীর্তিই আবারও দেখালেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। এশিয়ান লিজেন্ডস লিগের এলিমিনেটর ম্যাচে আফগানিস্তান পাঠানসের বিপক্ষে ২০তম ওভারে টানা ৬টি ছক্কা হাঁকিয়েছেন পেরেরা।
ভারতের উদয়পুরে অনুষ্ঠিত এই ম্যাচে আফগান পাঠানসের স্পিনার আয়ান খানের করা শেষ ওভারে এই দুর্দান্ত কীর্তি গড়েন পেরেরা। ওভারে তিনটি ওয়াইড বলও করেন আয়ান খান, ফলে ইনিংসের শেষ ওভারে আসে মোট ৩৯ রান। থিসারা পেরেরা ৩৬ বলে ১০৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যান। তার ইনিংসে ছিল ১৩টি ছক্কা ও ২টি চার।
পেরেরার এই দুর্দান্ত ইনিংসের পাশাপাশি মেভান ফার্নান্দো খেলেন ৮১ রানের অসাধারণ এক ইনিংস। তাদের ব্যাটিং ঝড়ে শ্রীলঙ্কান লায়ন্স ২০ ওভারে ৩ উইকেটে তোলে ২৩০ রানের বিশাল স্কোর। জবাবে আফগানিস্তান পাঠানসও চেষ্টা চালিয়ে যায়, তবে ২০ ওভারে ৪ উইকেটে ২০৪ রানেই থেমে যায় তাদের ইনিংস। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ রান করেন আসগর আফগান, যিনি মাত্র ৩১ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
এর আগেও ২০২১ সালে শ্রীলঙ্কার লিস্ট-এ টুর্নামেন্টে ব্লুমফিল্ড ক্রিকেট এন্ড অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে আর্মি স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে ওভারে ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন থিসারা পেরেরা। তবে এশিয়ান লিজেন্ডস লিগের এই টুর্নামেন্টটি আনুষ্ঠানিক বা স্বীকৃত টি-টোয়েন্টি টুর্নামেন্ট নয়।
থিসারা পেরেরার এই অনন্য কীর্তি তার ব্যাটিং দক্ষতার এক অনন্য উদাহরণ। তার বিধ্বংসী ব্যাটিং আবারও প্রমাণ করলো কেন তিনি ক্রিকেট বিশ্বের অন্যতম ভয়ঙ্কর হিটার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড