ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
যাকে ধর্ম পরিবর্তন করতে বলেছিলেন আফ্রিদি
পাকিস্তান ক্রিকেটের এক আলোচিত চরিত্র দানিশ কানেরিয়া। পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলে খেলা হাতেগোনা কয়েকজন হিন্দু ক্রিকেটারের মধ্যে কানেরিয়া অন্যতম। এক সাক্ষাৎকারে এই স্পিনার দাবি করেছেন, জাতীয় দলে খেলার সময় তাকে বারবার ধর্ম পরিবর্তন করতে বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
সাবেক লেগ স্পিনার কানেরিয়া বলেন, ‘পাকিস্তানে আমাদের আলাদা চোখে দেখা হত। আমার ক্যারিয়ার শেষ করে দেওয়া হয়েছিল। কখনো আমাকে সম্মান দেওয়া হয়নি। আলাদাভাবে দেখা হত বলেই এখন আমি আমেরিকায় থাকি।’
শহীদ আফ্রিদি ও দানিশ কানেরিয়াজাতীয় দলে খেলার সময় আফ্রিদি তাকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছিলেন জানিয়ে কানেরিয়া যোগ করেন, ‘ক্যারিয়ারে ভালোই খেলছিলাম। কাউন্টি ক্রিকেটও খেলছিলাম। অধিনায়ক হিসাবে ইনজামাম আমাকে খুব সাহায্য করেছে। সব সময় পাশে দাঁড়িয়েছে। শোয়েব আখতারও আমার পাশে ছিল। কিন্তু আফ্রিদি আমাকে বলেছিল ধর্ম পরিবর্তন করতে। বহু বার আমাকে এটা বলেছিল ও। ইনজামাম কখনো এসব বলত না।’
পাকিস্তানের স্পিনারদের মধ্যে এখনো টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক কানেরিয়া। ৬১টি টেস্টে ২৬১টি উইকেট নিয়েছেন তিনি। কিন্তু এত অর্জনের পরও কখনো প্রাপ্য সম্মান পাননি বলে অভিযোগ করেছেন সাবেক এই ক্রিকেটার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড