ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
আলোচনার তুঙ্গে আফগানিস্তান-বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ
চলতি বছরের অক্টোবরে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের আলোচনা চলছে। এর আগে একাধিকবার চেষ্টা করেও টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে ব্যর্থ হয়েছিল দুই দেশের বোর্ড। এবার আরও একবার শুরু হয়েছে চেষ্টা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়েছিল আফগানিস্তান।ভারতে অনুষ্ঠিতব্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি), এমন খবর প্রকাশ করেছে ক্রিকবাজ।
এক বিসিবি কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, ‘আমরা ইতোমধ্যে এসিবির সাথে আলোচনা শুরু করেছি যে সিরিজটি আগে স্থগিত করা হয়েছিল তা নিয়ে। আশা করছি রমজান শেষে আরও আলোচনা হবে। আশা করছি আমরা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারব, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা মাথায় রেখে।’
এক এসিবি কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, ‘যদি আপনি এফটিপির দিকে তাকান তাহলে এখানে কিছু একটা (উইন্ডো) থাকতে হবে সেখানে (২-১২ অক্টোবর) এবং আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি দিনক্ষণ চূড়ান্ত করার ব্যাপারে।’
বাংলাদেশকে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজে আতিথ্য দেওয়ার কথা ছিল আফগানিস্তানের। তবে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজের কথা চিন্তা করে দুই দেশের বোর্ড সিরিজ স্থগিত করে। পরে ভারতের নয়দাতে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টিতে সাদা বলের সিরিজ আয়োজন করার প্রস্তাব দিয়েছিল এসিবি, কিন্তু ভারতের সেই অংশকে আন্তর্জাতিক সিরিজের জন্য উপযোগী মনে করেনি বিসিবি।
পরে গত নভেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতে তিন ওয়ানডের সিরিজ খেলেছে বাংলাদেশ এবং আফগানিস্তান। এবার শুরু হয়েছে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আলোচনা। সুবিধাজনক সময়ে দুই টেস্টের সিরিজ আয়োজন করার পক্ষেও আছে দুই বোর্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড