ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে প্রস্তাব ফিরিয়ে দিয়ে ক্রিকেট বিশ্বকে অবাক করলেন রাহুল
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক কে হবেন তা নিয়েই চলছে জল্পনা কল্পনা। অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে লোকেশ রাহুল। নিলাম থেকে এই উইকেটরক্ষক ব্যাটারকে দলে নেয়ার পর থেকেই এমনটাই আলোচনা চলছে।
তবে এবার ভারতীয় গণমাধ্যম জানিয়েছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রাহুল। কদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। দলটির শিরোপা জিততেও বড় ভূমিকা রেখেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
ভারতীয় গণমাধ্যমের মতে রাহুল অধিনায়কত্ব না নিলে অক্ষর প্যাটেল পেতে পারেন দলটির গুরু দায়িত্ব। রাহুল আপাতত নিজের খেলার দিকেই মনোযোগ দিতে চান। দলের জন্য যতটুকু সম্ভব অবদান রাখতে চান। সে কারণেই অধিনায়কের বাড়তি বোঝা দিতে চান না রাহুল।
এবারের আইপিএলের মেগা নিলাম থেকে রাহুলকে ১৪ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল দিল্লি। সেই থেকে ধারণা করা হচ্ছিল তার কাঁধেই অধিনায়কত্ব তুলে দিতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলে অধিনায়কত্ব করার বিস্তর অভিজ্ঞতা আছে রাহুলের।
এর আগে ২০২০-২১ সালে রাহুল পঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন রাহুল। এরপর ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এই টপ অর্ডার ব্যাটার। এবার তিনি যোগ দিলেন নতুন দল দিল্লিতে। আইপিএল মানেই যেন রাহুলের ব্যাটে রানের ফোয়ারা।
২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আইপিএলের সাত মৌসুমের মধ্যে ৬টিতে তিনি ৫০০ বা তার বেশি রান করেছেন। রাহুল অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিতভাবেই অক্ষর প্যাটেলের দিকে ঝুঁকতে যাচ্ছে। যদিও এখনও এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো খবর পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ