ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শেষ পর্যন্ত যে ফলাফলে শেষ হলো ব্রাজিল-আর্জেন্টিনার খেলা
ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই মানেই বাড়তি উত্তেজনা। যে রোমাঞ্চ মাঠ থেকে ছড়িয়ে যায় মাঠে বাইরেও। এমনকি হাজার মাইল দূরের এই উপমহাদেশেও উত্তাপ ছড়ায় সেলেসাও-আলবিসেলেস্তেদের লড়াই। ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী গতকাল রাতে মুখোমুখি হয়েছে ক্রিকেটে। সেটিও আবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে।
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিয়েছে দুই ফুটবল পরাশক্তির দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল।
বুয়েন্স এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে দুই দল মুখোমুখি হয়। যেখানে শেষ হাসি হেসেছে ব্রাজিলই। ২৫ রানের জয় পেয়েছে সফরকারী দল।
টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করে ৬৯ রান তুলেছিল ব্রাজিলের মেয়েরা। ব্যাট হাতে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন অধিনায়ক কারোলিনা নাসিমেন্তো।
৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন নিকোল মন্তেইরো।
রান তাড়ায় ১৫.১ ওভারেই ৪৪ রানে অলআউট আর্জেন্টাইন নারী দল। ৪ ওভারে ৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ শিবিরে ধস নামান ব্রাজিলের নিকোল মন্তেইরো। পরে ম্যাচসেরাও হয়েছেন তিনি।
ব্রাজিল-আর্জেন্টিনা আবার মুখোমুখি হবে আগামী ১৭ মার্চ। প্রসঙ্গত, স্বাগতিক আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ডাবল লিগ পদ্ধতি টুর্নামেন্টের শীর্ষ দলটি যাবে বাছাইপর্বের গ্লোবাল রাউন্ডে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল দেখবেন যেভাবে, LIVE
- বিশ্বকাপে শেষ লড়াই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড